সন্তানসম্ভবা হলেই কর্মজীবী নারী হয়ে ওঠেন প্রতিষ্ঠানের বোঝা  

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০১:৪৩ পিএম

এবারের আন্তর্জাতিক নারী দিবসের স্লোগন হলো, ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’। 

বিনিয়োগের প্রশ্ন যখন উঠেছেই, বেসরকারি চাকরি করা নারীদের জন্য প্রতিষ্ঠানের বিনিয়োগ আসলে কতোটুকু তা জানা দরকার। সরজমিনে গিয়ে দেখা যাচ্ছে আইন অনুযায়ী ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি জোটেনা অধিকাংশ কর্মজীবী নারীর। কোন নারী সন্তানসম্ভবা হলে প্রতিষ্ঠানের কাছে তিনি যেনো বোঝা হয়ে ওঠেন। 

নারীর জন্য মা হওয়া কিংবা সন্তান লালন পালন করাটা প্রকৃতির আর্শীবাদ হলেও কর্মজীবী নারীর জন্য তা যেনো অভিশাপ। সরকারি কর্মীরা ছয় মাসের ছুটি পেলেও বেসরকারি খাতে চার মাসের মাতৃত্বকালীন ছুটির বিধানও মানা হয় না। উল্টো বাধ্য করা হয় চাকরি ছাড়তে।

যেমন গার্মেন্টস কর্মী হাসি বেগমের কথাই ধরা যাক। দীর্ঘদিন কাজ করেছেন গার্মেন্টস কর্মী হিসেবে। গর্ভকালীন সময়টাতেও পরিশ্রম কম হয়নি। ছুটির সময় প্রাপ্য বেতনতো পানইনি উল্টো হারিয়েছেন গর্ভের সন্তান আর চাকরী দুটোই।  এমন অনেক নারীই গর্ভকালীন ছুটির বেলায় বৈষম্যের শিকার হন। শ্রম আদালতে মামলা করলেও দীর্ঘসূত্রিতা কাটে না। 

বড় বড় প্রতিষ্ঠানে উচ্চ পদস্থ নারী কর্মকর্তারাও গর্ভকালীন সময়ে যেনো প্রতিষ্ঠানের বোঝা হয়ে উঠেন। চাকরি হারানো ভয়ে কথা বলাও মানা। তাই যোগ্যতায় পুরুষের সমান হয়েও কর্মস্থলে পিছিয়ে পড়েন নারীরা। 

তাসলিমা আখতারের মতোন নারী অধিকার কর্মীরা জানান, গার্মেন্টসকর্মী সহ পোশাকখাতের শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি বাড়ানো জরুরী। 

সংশ্লিষ্টরা বলছেন, নারীর মা হয়ে ওঠার মৌলিক অধিকার যেনো কর্মজীবনে বাধার কারন হয়ে না ওঠে সেটি নিশ্চিত করা দরকার সবার আগে। 

 

 

এআর
শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক লড়াইয়ের দিনকে স্মরণ করে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে মহান মে দিবস।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়াকে 'গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী'...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর