পণ্যের চাহিদা ও যোগানের ভারসাম্য রক্ষার তাগিদ বিশিষ্টজনদের

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৮:২৮ পিএম

বাজার দর স্বাভাবিক রাখতে পণ্যের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। এডিটরস গিল্ড আয়োজিত গোলটেবিল আলোচনায় দাতা সংস্থার পরামর্শ গ্রহণের আগে দেশের স্বার্থ সুরক্ষাকে গুরুত্ব দেয়ার পরামর্শ দেন তারা।

এডিটরস গিল্ডের গোলটেবিল আলোচনায় উঠে আসে দেশের বাজার পরিস্থিতি। আমদানি পণ্যের দাম বাড়ার সাথে ডলারের মূল্য বৃদ্ধি যৌক্তিক হলেও কাঁচাবাজার পর্যন্ত তার প্রভাব পড়ার কথা নয়। বাজারের সংকট মোকাবিলায় নানা প্রস্তাব দেন আলোচকরা।

দৈনিক অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান বলেন, সমন্বিত উদ্যোগের ঘাটতি আছে আমাদের।

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের মতে সংকট মোকাবিলায় চাহিদা ও যোগান ঠিক রাখতে হবে। দ্রুত যেসব প্রতিষ্ঠান চায়, তাদের আমদানির লাইসেন্স দিয়ে দিতে হবে।

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান মনে করেন, দুর্নীতি কমাতে হবে সবার আগে।

আলোচনায় উঠে আসে ব্যাংক খাতের সংকট ও সম্ভাবনার কথা। এ খাতের অনিয়ম থেকে সুরক্ষায় ব্যবস্থা নেয়ার তাগিদ দেন বক্তারা। তাগিদ দেন, দাতা সংস্থার প্রস্তাব গ্রহণে সচেতন হওয়ার।

অর্থনীতিবিদ ড. জামালউদ্দিন আহমেদ বলেন, আমাদের ক্রেডিট ডিসিপ্লিন আরও রক্ষা করতে হবে। এছাড়া ক্রেডিটের যে অংশ পাচার হয়ে যাচ্ছে, তা রোধ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বলেন, আইএমএফ শুধু বললেই হবে না- বাংলাদেশকেও সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা-ভাবনা করতে হবে।

অর্থনীতি বিশ্লেষক ফারুক মঈনুদ্দিন মনে করেন, সত্যিকারে কিছু করতে চাইলে আগে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। 

এদিকে অর্থনীতির সব সূচকের সাথে জড়িত জ্বালানি খাত। এখাতে ন্যায্যতা প্রতিষ্ঠায় বিপিসি, পেট্রোবাংলা ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সমন্বয় জরুরি বলে জানান আলোচকরা।

পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, এই সেক্টরে যেসব কর্পোরেশন আছে সেগুলোর সমন্বয় জরুরি।

রাজনৈতিক সরকারের উপর মানুষের আস্থা আছে। সেই আস্থার ওপর ভর করে সরকার দেশের সংকট আরো বেশি যত্নবান হবে এমন আশাবাদ জানান আলোচকরা।

রোজার মাসে কিছু কিছু কর্পোরেট গ্রুপ মিলগেটে সুলভে বিক্রি শুরু করেছে উল্লেখ করে গোল টেবিল আলোচনার সঞ্চালক ও এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু প্রত্যাশা করেন উত্তর শাহজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিলুর রহমানের মতো আরও ব্যবসায়ীদের আগমন ঘটবে, যারা মার্কেটকে দস্যুদের হাত থেকে রক্ষা করবে।

একাত্তর/আরএ
বর্তমান তরুণ সমাজ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নয় এবং ভবিষ্যতেও তারা সমাজের যে কোনো অসংগতি ও দুর্নীতি প্রতিরোধ করবে। এডিটরস গিল্ড আয়োজিত 'নাশকতার বিরুদ্ধে বাংলাদেশ' শিরোনামে গোলটেবিল আলোচনায় এমন মত...
শেখ হাসিনা বলেন, স্টেট ডিপার্টমেন্টের (যুক্তরাষ্ট্রের) বক্তব্যে এসে গেলো যে লাশ পড়েছে। লাশের খবর তাদের কে দিলো? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছে? এটাও খবর নেওয়া দরকার। এবং তারপরে কিন্তু লাশ পড়তে...
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে কোটাবিরোধী আন্দোলনকারীরা নিজেদেরকে ‘রাজাকার ঘোষণা’ করে স্লোগান দেওয়াকে ‘বেদনাদায়ক ও একাত্তরের শহীদের আত্মদানের প্রতি অবমাননাকর’ বলে অভিহিত করে...
পিছিয়ে পড়া সকল গোষ্ঠী যাতে সমান সুযোগ পায় তার জন্য কোটা পদ্ধতির সংস্কার প্রয়োজন বলে মনে করেন দেশের বিশিষ্টজনরা। আর এজন্য আলাদা কমিশন গঠনের তাগিদ দিয়েছেন তারা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর