ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের সাত দিন আগে থেকে দেশের সব সড়কে নির্মাণকাজ বন্ধ থাকবে। সেইসঙ্গে ঈদের পরের তিন দিনও কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে বিআরটিএ'র সদর দফতরে ঈদুল ফিতরে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহন নেতাদের সাথে বৈঠকে বসেন ওবায়দুল কাদের।
তিনি জানান, এবারের ঈদে যানজটের জন্য মহাসড়কগুলোর সম্ভাব্য ১৫৫ স্পট চিহ্নিত করা হয়েছে। ঈদের আগের ৩ দিন ও পরের ৩ দিন মহাসড়কে বন্ধ রাখা হবে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল। জাতীয় মহাসড়কে ঈদের আগে ও পরের তিনদিন সংস্কার কাজ বন্ধ রাখা হবে।
সেই সাথে তৈরি পোশাক শিল্প কারখানাগুলো পর্যায়ক্রমে বন্ধ রাখতে আহবান জানান মন্ত্রী।
কাদের বলেন, তিন চাকার পর মহাসড়কে সবচেয়ে বড় উপদ্রব মোটর সাইকেল। এ নিয়ে নীতিমালা বাস্তবায়ন হচ্ছে না। হাইওয়ে পুলিশের ক্ষমতা আরো বাড়াতে হবে। পাশাপাশি বিআরটিএর সক্ষমতা বাড়াতে হবে। না হলে যতো সিদ্ধান্তই নেয়া হোক কোন কাজে আসবে না।
সড়কে চাঁদাবাজির বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, চাঁদাবাজি অতিরিক্ত বাড়ার বিষয়টা আমাদের মনিটরিংয়ে আছে। চাঁদাবাজি বন্ধ করতে পারবেন? হয়তো নিয়ন্ত্রণ করা যাবে। করাপশন কোথায় হচ্ছে না। আমেরিকাতেও হচ্ছে। চাঁদাবাজি এমন জায়গায় গিয়ে পড়েছে যে, আজ প্রধানমন্ত্রীকেও এ নিয়ে বলতে হচ্ছে। কারণ এটার ইমপ্যাক্ট দ্রব্যমূল্যেও গিয়ে পড়ছে।
কাদের বলেন, তিন চাকার পর মহাসড়কে সবচেয়ে বড় উপদ্রব মোটর সাইকেল। এ নিয়ে নীতিমালা বাস্তবায়ন হচ্ছে না। হাইওয়ে পুলিশের ক্ষমতা আরো বাড়াতে হবে। পাশাপাশি বিআরটিএর সক্ষমতা বাড়াতে হবে। না হলে যতো সিদ্ধান্তই নেয়া হোক কোন কাজে আসবে না।
ঢাকা শহরের বাসের বেহাল দশা নিয়ে কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, নগরীর বাসগুলোর দিকে তাকানো যায় না। আমাদের লজ্জা দেয়। অনেকবার পরিবহন নেতাদের বলা হয়েছে। ঈদ উপলক্ষে লোক দেখানোর জন্য নয়, ফিটনেস দিয়ে গাড়ি রাস্তায় নামাতে হবে।
তিনি আরও বলেন, ফেনী থেকে হানিফ ফ্লাইওভার পর্যন্ত আসতে যত সময় লাগে তার থেকে বেশি সময় লাগে ফ্লাইওভার পার হতে। এ সংকট সমাধানে কাজ করতে হবে। ঢাকার প্রবেশপথগুলোতে নজরদারি বাড়াতে হবে। শুধু ঈদের সময় নয়, ঈদের পরও তৎপরতা থাকতে হবে মহাসড়কে।
সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী ও শ্রমিক পরিবহন নেতা শাহজাহান খান ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
চার ধাপে উপজেলা ভোটের তারিখ ঘোষণা, প্রথমে ১৫২টি