দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রস্তুতি চলছে: সেতুমন্ত্রী

আপডেট : ১১ মে ২০২৬, ০৪:৫৩ পিএম

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রস্তুতি শুরু করেছে সরকার। সম্ভাব্য এই সেতুটি দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নির্মিত হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

সোমবার (১১ মে) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে আসন্ন ঈদুল আযহা ২০২৬-এর প্রস্তুতিমূলক ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

আসন্ন ঈদযাত্রাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এবার দেড় থেকে দুই কোটি মানুষের পাশাপাশি প্রায় এক কোটি পশু পরিবহন করা হবে। এই বিশাল কর্মযজ্ঞ সামাল দিতে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ ছাড়া যাত্রীচাপ কমাতে ব্যক্তি মালিকানাধীন বাসের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মহাসড়কে যানজট ও জনভোগান্তি কমাতে গার্মেন্টস কর্মীদের একযোগে ছুটি না দিয়ে তিন ধাপে ছুটি দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান মন্ত্রী।

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ পয়েন্টে এআই ক্যামেরা বসানোর পরিকল্পনার কথা জানান শেখ রবিউল আলম। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, হাইওয়ের পাশে কোনোভাবেই কোরবানির পশুর হাট বসানো যাবে না। পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে হাইওয়েতে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।

বাস ভাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, তেলের দামের সঙ্গে সমন্বয় করে ইতিমধ্যে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। তাই আসন্ন ঈদে নতুন করে বাস ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই।

একাত্তর/এসি
২০৩০ সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের অন্তত ৩০ শতাংশকে ইলেকট্রিক মোটরযানে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ দলটিকে বর্জন করেছে জনগণ। জাতি নিষিদ্ধ চেয়েছে বলে তারা নিষিদ্ধ হয়েছে।
পদ্মা সেতুর পিলারের কাছ থেকে মাটি অপসারণকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে তৈরি হওয়া বিতর্ক ও উদ্বেগকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।...
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে অবকাঠামোগত উন্নয়ন, দক্ষ চালক তৈরি, আনফিট যানবাহন নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
বিএনপি সরকারের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদে-আসলে কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ হাজার ৮৯২ জন কৃষকের মাঝে কৃষিঋণ মওকুফের সনদ ও বন্ধক রাখা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর