সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দুদকের

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৮:৩৭ পিএম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম বাবলু ও তার স্ত্রী মো. বিউটি খাতুনের বিরুদ্ধে পৃথক দুটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে মামলা অনুমোদন দেয়া হয়েছে।

দদুদকের এক কর্মকর্তা জানান, কমিশন থেকে গত ২০ মার্চ এ বিষয়ে আলাদা দুইটি মামলা অনুমোদন দেয়া হয়েছে। বগুড়া থেকে মামলা দায়ের করা হবে।

আসামিদের বিরুদ্ধে কোটি টাকার ওপরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন বাবলু। এর আগে আগ্নেয়াস্ত্র হাতে বাবলুর একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছিলো

একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়া হলফনামার তথ্য অনুযায়ী, এক সময়ের সাংবাদিক বাবলুর পাঁচ বছরের ব্যবধানে আয় ৭২৪ গুণ বেড়েছে। রেজাউল করিম বাবলুর স্ত্রী বিউটি বেগম ২০১৮ সাল পর্যন্ত আয়-রোজগার করতেন না। স্বামী সংসদ সদস্য হওয়ার পর তিনি কোটিপতি।

কেএসএইচ
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতা শেখ ফজলুল করিম সেলিমের স্ত্রী, দুই ছেলে এবং মেয়ের অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পেয়ে তাদের নামে-বেনামে আরও কোনো সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে...
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এবং আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (পিওন) জাহাঙ্গীর আলমের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর