ডিজেলচালিত বাস ভাড়া কমলো

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৮:১১ পিএম

ডিজেলের দাম কমার পর ডিজেলচালিত বাস ও মিনি বাসের পরিচালন ব্যয় বিশ্লেষণ করে কিলোমিটার প্রতি তিন পয়সা ভাড়া কমিয়েছে সরকার।

সোমবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। মঙ্গলবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া দুই টাকা ১৫ পয়সা থেকে কমে দুই টাকা ১২ পয়সা হবে ।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে অভ্যন্তরীণ রুটের বাসের ভাড়া দুই টাকা ৪৫ পয়সা থেকে কমে হবে দুই টাকা ৪২ পয়সা। এই দুই শহরের বাসের সর্বনিম্ন ভাড়া হবে ১০ টাকা। মিনিবাসে কিলোমিটারে ভাড়া হবে দুই টাকা ৩২ পয়সা। মিনিবাসে সর্বনিম্ন ভাড়া হবে আট টাকা।

২০২১ সালের নভেম্বরে এবং পরের বছরের আগস্টে ডিজেলের দাম বাড়ে। এতে ঢাকা ও চট্টগ্রাম শহরের অভ্যন্তরীণ রুটের বাসের ভাড়া কিলোমিটারে দুই দফায় ৮০ পয়সা বেড়েছিলো। দূরপাল্লার বাসের ভাড়া বেড়েছিলো ৭৮ পয়সা।

২০২২ সালের আগস্টে ডিজেলের দাম লিটারে পাঁচ টাকা কমলে প্রতি কিলোমিটারে বাসের ভাড়া কমে পাঁচ পয়সা। এর আগে ডিজেলের দাম কমায় ২০১৬ সালে প্রতি কিলোমিটারে তিন পয়সা ভাড়া কমিয়েছিলো সরকার।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দপ্তরে ভাড়া নির্ধা‌রণ ক‌মি‌টির সভা হয়। সভায় কিলোমিটারে তিন পয়সা বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিআরটিএ অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে বাস বা মিনিবাসের আসন সংখ্যা পুনর্বিন্যাস করা হলে অনুচ্ছেদ-ক অনুযায়ী নির্ধারিত ভাড়া আনুপাতিকভাবে পুনঃনির্ধারিত করতে হবে। সেক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ (বিআরটিএ)/যাত্রী ও পণ্য পরিবহন কমিটি থেকে আনুপাতিকভাবে ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে।

এ ভাড়ার হার গ্যাস চালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ সংক্রান্ত ইতোপূর্বে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হলো। এ ভাড়ার হার প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে টাঙিয়ে রাখতে হবে।

কেএসএইচ
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, আমদানি ব্যয় এবং মুদ্রার বিনিময় হার বিবেচনা এনে সরকার ডিজেলের দাম সতর্কতার সঙ্গে সমন্বয় করেছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল...
বাংলাদেশে অকটেন এবং পেট্রোলের যে মজুত আছে তাতে আগামী দুই মাসেও কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দেশীয় জ্বালানির চাহিদা মেটাতে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। ভারত থেকে আসা এই ডিজেলের চালানটি দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসির...
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজাখস্তান থেকে সাশ্রয়ী মূল্যে ডিজেল আমদানির প্রস্তাব পেয়েছে সরকার। প্রতি ব্যারেল ডিজেল ৭৬ ডলার দরে প্রায় ১ লাখ মেট্রিক টন সরবরাহ করার আগ্রহ দেখিয়েছে দেশটি।
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর