ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১১:৩৮ এএম

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পা রেখেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। 

রোববার সকাল ১০টায় দিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছান তিনি। এ সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বিমানবন্দর থেকে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডির ৩২ নম্বরে যান মাউরো ভিয়েরা।

দুপুরে বাণিজ্য প্রতিমন্ত্রী এবং বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এরপরে দুই মন্ত্রীই সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানাবেন। এই সফরে দুই দেশের মধ্যে ক্রীড়া সংক্রান্ত সমঝোতা হওয়ার কথা রয়েছে।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় এসেছে। ব্রাজিলের ব্যবসায়ী প্রতিনিধিদল এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করবে। ব্রাজিল বাংলাদেশে কম দামে মাংস রফতানির আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরে দুদেশের মধ্যে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও ক্রীড়া খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। 

সোমবার সকালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া স্কয়ার ও বেক্সিমকো ওষুধ শিল্প কারখানা পরিদর্শন করবেন তিনি। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে একটি বক্তৃতায় অংশ নেয়ার পর রাতেই ঢাকা ছাড়বেন মাউরো ভিয়েরা।

এআর
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ এবং টেকসই নীতিগত পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। 
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
মুক্ত বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। এ বিষয়ে চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর