ইরানের আকাশ ব্যবহার না করতে পারার খবর সত্যি নয়

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৮:০৭ পিএম

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের আকাশ সীমা ব্যবহার করতে পারছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গণমাধ্যমে আসা এমন খবর সত্য নয় বলে জানালেন বিমানের ফ্লাইট অপারেশন্সের পরিচালক। 

তিনি জানান, আকাশ সীমা ব্যবহারের জন্য যে ওভার ফ্লাইং চার্জ দিতে হয় ইরানের ওপর নিষেধাজ্ঞার কারণে সে অর্থ পরিশোধে কিছুটা সমস্যা হলেও, ফ্লাইট চলাচলে বাধা নেই। 

ঢাকা টু রোম ফ্লাইট চালুর পরই, নানা রকম নেতিবাচক খবর ছড়তে থাকে বিভিন্ন গনমাধ্যমে। যেমন মার্কিন নিষেধাজ্ঞার কারনে বিমান ইরানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। 

ফলে ঘুর পথে ইতালি যেতে বিমানের খরচ হবে বেশী। তাই আর্থিকভাবে লাভবান হতে পারবে না বিমান। কিন্তু বাস্তবতা হলো বিমানের ফ্লাইটগুলো ইরানের ওপর দিয়েই চলাচল করছে। 

বিষয়টি নিশ্চিত করে বিমানের ফ্লাইট অপারেশন্স বিভাগের পরিচালক ক্যাপ্টেন সিদ্দিক রহমান জানান, ওভারফ্লাইং চার্জ পরিশোধে সমস্যা হলেও, ইরান এ নিয়ে কখনোই কোন চাপ প্রয়োগ করেনি।
 
তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে অর্থ লেনদনে সমস্যার বিষয়ে ইরান ভালো করেই জানে। তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এতোই বন্ধু প্রতীম যে, তারা চার্জ পরিশোধের বিষয়টি নিয়ে উদ্বিগ না। 

তিনি আরও বলেন, ইরান ভালো করেই জানে, আজ হোক কাল হোক কিংবা এক বছর পরে হলে বাংলাদেশ ওভারফ্লাইং চার্জ পরিশোধ করবে। ফলে এই নিয়ে ইরান শুরু থেকেই কোন কথা বলেনি। 

ইরানের আকাশ দিয়ে বিমান বাংলাদেশ উড়তে পারে না, এই খবরকে উড়িয়ে দিয়ে অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন সিদ্দিক বলেন, এটা একদমই ঠিক নয়। ইতালি ও কানাডা যেতে আমরা ইরানের আকাশ ব্যবহার করছি।     

ঢাকা রোম ফ্লাইটে রোম থেকে ফেরার পথে ককপিটে বসে একাত্তরকে দেয়া সাক্ষাতকারে ক্যাপ্টেন সিদ্দিক জানান, ইতালি ও কানাডা দুটি দেশে যেতে কোন বিপত্তি ছাড়াই ইরানের আকাশ ব্যবহার করছে বিমান। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন্স পরিচালক আরও জানান, রাজনৈতিক ভাবে প্রচন্ড বৈরি সম্পর্ক থাকা সত্বেও অনেক দেশ এখনো বাধাহীন ভাবে ইরানের আকাশ সীমাই ব্যবহার করছে।

২৬ মার্চ দিবাগত রাত সাড়ে তিনটায় ঢাকা থেকে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৫৫ রোমের উদ্দেশে যাত্রা করে। বিমানের প্রথম ফ্লাইট রোমে পৌঁছায় ২৭ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে।

ফিরতি ফ্লাইট রোম থেকে বুধবার স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় যাত্রা করে ঢাকায় পৌঁছায় রাত সোয়া ১২টায়। সরাসরি এই ফ্লাইট চালু হওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরা।

তবে শুরু থেকে এই রুটে বিমান চলাচলের বিরোধীতা শুরু করে নানা অপপ্রচার শুরু হয়। এরমধ্যে ইরানের আকাশসীমা ব্যবহার না করতে পারার খবরটি আলোচনার জন্ম দিলেও কোন ভিত্তি নেই। 

 

একাত্তর/এসি
বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর