সোমালিয়ান জলদস্যুদের কোন মুক্তিপণ দেওয়া হয়নি: নৌ প্রতিমন্ত্রী

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ১১:৫১ এএম

মুক্তিপণ দিয়ে সোমালিয়ায় জিম্মি নাবিক ও জাহাজ মুক্ত করা হয়েছে, এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আন্তর্জাতিক চাপ ও সমঝোতার মাধ্যমেই এমভি আবদুল্লাহ জাহাজ ও নাবিকদের মুক্ত করা হয়েছে।

রোববার সকালে মিন্টো রোডের বাসভবনে এসব কথা বলেন খালিদ মাহমুদ চৌধুরী।

মুক্তিপণের ব্যাপারে জাহাজটির মালিকপক্ষও সাংবাদিকদের কিছু জানায়নি। জানা গেছে, হেলিকপ্টারে তিনটি ব্যাগে করে মুক্তিপণের অর্থ দেওয়া হয়। টাকা বুঝে নিয়ে দস্যুরা জাহাজ থেকে নেম যায়। এরপরই মুক্ত হয় নাবিকসহ জাহাজটি।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মুক্তিপণ সংক্রান্ত যে সংবাদ ও ছবি প্রচার করা হচ্ছে এসবের সত্যতা নেই। ব্যাপক আন্তর্জাতিক চাপ ও সমঝোতার মাধ্যমেই নাবিকদের মুক্ত করা সম্ভব হয়েছে। তাদের ফিরে আসতে ১৫ থেকে ২০ দিন লাগতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, জলদস্যুরা যখন জাহাজ থেকে নেমে যাচ্ছিলো তখন কয়েকজন নাবিককে সঙ্গে নিয়ে যেতে চাচ্ছিলো নিজেদের নিরাপত্তার স্বার্থে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে শক্ত ভূমিকা নেওয়ার কারণে এটা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, জাহাজসহ নাবিকদের দখলে নেবার সময় জাহাজে ২০ জন জলদস্যু ছিলো। তারা যখন জাহাজ ছেড়ে যায় তখন দস্যু ছিল ৬৫ জন। জিম্মি নাবিক উদ্ধারে ডিপার্টমেন্টন অফ শিপিং এত ইমেইল চালাচালি করেছে সেটা প্রিন্ট করলে বাস্কেট ভর্তি হয়ে যাবে। সবাই সুস্থ আছেন নাবিকরা। এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। দেশের পতাকাবাহী জাহাজ যেখানে যায় সেটি আমরা অবগত থাকি।

নৌ প্রতিমন্ত্রী বলেন, মুক্ত নাবিকরা কবে নাগাদ দেশে ফিরবে সেটা এখন বলা কঠিন। কারণ হল চুক্তিবদ্ধ নাবিকরা জাহাজ থেকে নামতে চাইলে সেটা মালিকের সাথে চুক্তিবদ্ধ হতে হবে ফের। জাহাজে কবে নাগাদ কোথা থেকে নাবিক রিপ্লেস হবে, নাকি এরাই তাদের চুক্তিবদ্ধ সময় অনুযায়ী ডিউটি করে পরিবারের কাছে আসবে এটা মালিক ও নাবিকদের ব্যাপার। আমার ধারণা নাবিকদের দেশে ফিরতে ২০ দিনের মতও  সময় লাগতে পারে। গতকাল নাবিক মুক্ত হবার সময় জলদস্যুরা তাদের নিরাপত্তার স্বার্থে নাবিকদের নিতে চেয়েছিল মধ্যস্ততা করে সরকার সেটা চালিয়ে নাবিকদের নিরাপদ রেখেছে।

এর আগে, জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, ‘বাংলাদেশ সময় শনিবার দিবাগত মধ্যরাতে জাহাজ এমভি আবদুল্লাহ মুক্ত হয়ে দুবাইয়ের দিকে রওনা দিয়েছে। জাহাজের ২৩ নাবিকই অক্ষত আছেন। আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’

এসআর শিপিংয়ের তরফ থেকে জানা গেছে, দুবাই থেকে নাবিকদের বিমানযোগে চট্টগ্রাম নিয়ে আসা হবে। আর দুবাইতে থাকা নতুন নাবিকদল জাহাজে উঠবে।

প্রসঙ্গত, গত ১২ মার্চ কয়লাবোঝাই এমভি আবদুল্লাহ ছিনতাই করে সোমালি জলদস্যুরা। এ সময় জাহাজটিতে থাকা ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করে তারা। নাবিকদের উদ্ধারে নানা চেষ্টা করা হয়। চলে কূটনৈতিক তৎপরতা। কিন্তু অগ্রগতি আসতে সময় লাগছিল। ঘটনার পরপরই জাহাজটি উদ্ধারে যায় ভারতীয় নৌবাহিনীর জাহাজ।

এমনকি জাহাজটির জিম্মি নাবিকদের ঈদও কাটে বন্দী দশায়। তবে তাঁদের ঈদের দিন ভালো খাবার দেওয়া হয় বলে খবর পাওয়া গিয়েছিল। অবশেষে বাংলা নববর্ষের দিন সুখবর এল। নিশ্চিতভাবে এটি নতুন বছর বরণের আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে।

 

এআর
সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে বাংলাদেশ...
সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ দুবাইয়ের আল হামরিয়া বন্দরে ৫৫ হাজার টন কয়লা খালাসের কাজ শেষ করেছে। এবার আরব আমিরাতের মিনা সাকার নামে আরেকটি বন্দরের উদ্দেশে রওনা...
সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হবার পর এমভি আবদুল্লাহর নাবিকরা জাতীয় পতাকা নিয়ে জাহাজের ডেকে উল্লাসে মেতেছেন। তাদের পাশে রয়েছেন স্প্যানিশ নৌবাহিনীর নৌসেনারা। বর্তমানে আবদুল্লাহকে নিরাপত্তা...
বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এবং জিম্মি ২৩ নাবিককে ৫০ লাখ ডলার মুক্তিপণের বিনিময়ে সোমালিয়ার জলদস্যুরা মুক্তি দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৪ কোটি...
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর