দুবাইয়ে পথে এমভি আবদুল্লাহ, পাহারায় স্পেন-ইতালি

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০১:২৮ পিএম

সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হবার পর এমভি আবদুল্লাহর নাবিকরা জাতীয় পতাকা নিয়ে জাহাজের ডেকে উল্লাসে মেতেছেন। তাদের পাশে রয়েছেন স্প্যানিশ নৌবাহিনীর নৌসেনারা। বর্তমানে আবদুল্লাহকে নিরাপত্তা দিয়ে দুবাইয়ের দিকে নিয়ে যাচ্ছে ইতালিয়ান নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ।

রোববার দুপুর ১২টায় জাহাজের মালিক কোম্পানি কেএসআরএমের আগ্রাবাদের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত জানান, সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি দশা থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আব্দুল্লাহকে সংযুক্ত আরব আমিরাতে আনা হচ্ছে। জাহাজটি আগামী ১৯-২০ এপ্রিল দুবাই পৌঁছাবে। এরপর জাহাজটিকে সরাসরি চট্টগ্রাম নিয়ে আসা হবে। তবে মুক্তিপণের বিষয়টি তিনি এড়িয়ে যান।

তিনি বলেন, ‘জাহাজে জলদস্যু ছিল ৬৫ জন। শনিবার মধ্যরাতে বোটে করে তারা চলে যায়। জাহাজটি এখন সংযুক্ত আরব আমিরাতে আসছে। দুবাইয়ে নোঙর করার পর জাহাজের নাবিকরা ফ্লাইটে বা জাহাজে যেভাবে ইচ্ছা দেশে ফিরতে পারবেন।’ 

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানাতে চাই। বিদেশি যুদ্ধজাহাজ ফোর্সফুলি জাহাজটি উদ্ধারে যেতে চেয়েছিল। আমাদের সরকার কুইক রেসপন্স করেছে। সাংবাদিকরা সহযোগিতা করেছেন।’

সংবাদ সম্মেলনে কেএসআরএম-এর সিইও মেহেরুল করিম বলেন, ‘জাহাজ দখলে নেওয়ার পর আমরা লোকেশন ট্রেস করতে থাকি। যোগাযোগ শুরুর পর প্রতিদিনই কথা হচ্ছিল। নাবিকরা কেমন আছে, কত তাড়াতাড়ি দস্যুরা জাহাজ ছেড়ে যাবে ইত্যাদি কথা হতো।’

তিনি আরও জানান, ‘দুই দিন আগে আমাদের দাবি ছিল, তাই প্রত্যেক নাবিকের ভিডিও নিয়েছি। মুক্তিপণের প্রতিটি কাজ আইনগতভাবে করা হয়েছে। আন্তর্জাতিক নিয়ম মেনে করা হয়েছে। কত ডলার সে বিষয়টি আমরা নানা কারণে বলতে পারছি না। ইউএসএ, ইউকে, সোমালিয়া, কেনিয়ার নিয়ম মানতে হয়েছে।’

এদিকে, বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এবং জিম্মি ২৩ নাবিককে ৫০ লাখ ডলার মুক্তিপণের বিনিময়ে সোমালিয়ার জলদস্যুরা মুক্তি দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৪ কোটি ৭৪ লাখ টাকা।

দুই সোমালি জলদস্যুর বরাতে রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে, মুক্তিপণ দিয়ে সোমালিয়ায় জিম্মি নাবিক ও জাহাজ মুক্ত করা হয়েছে, এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কয়লা বোঝাই এমভি আবদুল্লাহ ছিনতাইয়ের পর উদ্ধারের ঘটনায় আর্মড গার্ড না থাকাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি জানান, জলদস্যুদের কাছে খবর ছিলো জাহাজে কোনো আর্মড গার্ড নেই। সেই সুযোগেই তারা জাহাজটি আটক করে। ২০২১ সাল পর্যন্ত ওই জাহাজে সশস্ত্র গার্ড ছিলো।

যদি এখনও আর্মড গার্ড থাকতো তাহলে হয়তো জলদস্যুরা এমন দুঃসাহস দেখাতো না বলেও উল্লেখ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

গত মার্চে মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে সোমালি জলদস্যুদের শিকারে পরিণত হয় বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। জিম্মি করা হয় এর ২৩ নাবিককেও। সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল পূর্বে ঘটে এ ছিনতাইয়ের ঘটনা। 

 

একাত্তর/জো
বিকাল ৪টা ২০ মিনিট। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-১ (এনসিটি) এ ভিড়লো এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে বহন করা লাইটার জাহাজ।
২৩ নাবিক নিয়ে অবশেষে দেশে পৌঁছেছে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ। সোমবার সন্ধ্যায় কুতুবদিয়া চ্যানেলে নোঙর করেছে জাহাজটি। 
দীর্ঘ প্রতীক্ষার পর সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হয়ে অবশেষে দেশে ফিরেছে এমভি আবদুল্লাহ ও এর ২৩ নাবিক। সোমবার সন্ধ্যায় কুতুবদিয়া চ্যানেলে নোঙর ফেলেছে পাথর বোঝাই জাহাজটি।
দীর্ঘ এক মাস জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে যাবেন এমভি আবদুল্লাহর জাহাজের ক্যাপ্টেন এবং নাবিকরা। এতো কম সময়ে ছিনতাই হওয়া জাহাজ উদ্ধারের নজির খুবই কম আছে। দস্যুদের ওপর এক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর