জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৪:০৪ পিএম

জীবন চলে গেলে আর ফিরে আসে না। যার যায়, সে জানে। জীবন নিয়ে ছিনিমিনি খেলা করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার সকালে কুমিল্লায় সদরে জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী এসময় আরও বলেন, চিকিৎসকদের রোগী দেখার সময় নির্ধারণ করে দেয়া হবে। স্বাস্থ্য সুরক্ষা আইনের মাধ্যমে চিকিৎসকদের ফি কতো হবে সেটার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে।

‘হাসপাতালগুলোতে পরিদর্শন করে সার্ভে করে কী কী যন্ত্রপাতি কেনা লাগবে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। যেসব পরীক্ষা-নিরীক্ষা সরকারি হাসপাতালে হচ্ছে সেগুলো হবে।’

স্বাস্থ্যমন্ত্রী এসময় স্থানীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো মনিটরিং করার আহ্বান জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, চান্দিনা আসনের সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম ও কুমিল্লার সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার।

এর আগে সামন্ত লাল সেন কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডে কুমিল্লাসহ ছয় জেলার সকল সিভিল সার্জন, স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ও চিকিৎসক নেতৃবৃন্দের সাথে আলোচনা সভায় অংশ নেন।

একাত্তর/আরএ
স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অনিয়মতান্ত্রিকতা, অনৈতিক আর্থিক লেনদেন ও রাজনৈতিক প্রভাব দূর করতে চিকিৎসকদের পদায়ন ও বদলিতে অটোমেশন (স্বয়ংক্রিয়) ব্যবস্থা চালু করেছে সরকার। প্রথম ধাপে উপজেলা পর্যায়ের...
হাসপাতালে দালাল চক্রের প্ররোচনায় প্রসূতি মায়েদের অযথা সিজারিয়ান অপারেশনের দিকে ঠেলে না দেওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, হাসপাতালে...
সরকারের বারো আনা বা বডড়ো সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।...
ডেঙ্গু প্রতিরোধে মুক্তিযুদ্ধের চেতনা ও চব্বিশের গণ-অভ্যুত্থানের মতো সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর