আপিল বিভাগে নতুন তিন বিচারপতি 

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৩:৩৩ পিএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন তিন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এরা হলেন- বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

মঙ্গলবার রাষ্ট্রপতির এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে সই করেছেন আইন সচিব মো. গোলাম সারওয়ার।

এতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগে কর্মরত তিনজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন।

প্রধান বিচারপতিসহ বর্তমানে আপিল বিভাগে রয়েছেন পাঁচজন বিচারপতি। নতুন তিনজনের নিয়োগে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা হলো আট।

এক সময় আইনজীবী হিসেবে কাজ করা বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ২০২৩ সালের এপ্রিলে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

মুনসেফ হিসেবে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করা বিচারপতি মো. শাহিনুর ইসলাম ২০০১ সালের জানুয়ারিতে জেলা ও দায়রা জজ হন। ২০১০ সালের এপ্রিল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এবং ২০১২ সালের মার্চে দ্বিতীয় ট্রাইব্যুনালের সদস্য নিযুক্ত হন।

এরপর ২০১৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে উন্নীত হন এবং পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য হিসাবে পুনরায় নিযুক্ত হন।

বিচারপতি কাশেফা হোসেন ১৯৯৫ এবং ২০০৩ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন অ্যাডভোকেট হিসেবে নথিভুক্ত হন। এরপর ২০১৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত জজ হন। 

আরবি
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে...
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো আসামিকে অন্য কোনো মামলায় গ্রেপ্তার বা ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো যাবে না মর্মে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে বিষয়টি নিয়ে...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর