তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে ১৫ এলাকায়

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৮:০০ পিএম

দেশে রোববার ১১ অঞ্চলের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির উপরে। সোমবার ১৫ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠে গেছে।

ঢাকার তাপমাত্রা সোমবার আবারও ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। ঢাকায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪০ দশমিক ৫ ডিগ্রি। গতকাল রোববার ছিলো ৩৯ ডিগ্রি।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, এ বছরে এখন পর্যন্ত রেকর্ড হওয়া সর্বোচ্চ তাপমাত্রা। এ সময় যশোরের তাপমাত্রা ছিলো ৪২ দশমিক ৮ ডিগ্রিতে।

এর আগে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ২০১৪ সালের ২১ মে। সে সময় পারদ উঠেছিলো ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। আর ২০২১ সালের ১৯ ও ২০ এপ্রিল জেলার তাপমাত্রা উঠেছিলো ৪২ দশমিক ৮ ডিগ্রিতে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকা অঞ্চলগুলো হচ্ছে- ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী (পাবনা), বগুড়া, বদলগাছী (নওগাঁ), দিনাজপুর, খুলনা, মোংলা (বাগেরহাট), সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুমারখালী (কুষ্টিয়া)।

আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিস বলছে, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের উপরি দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মংমনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকবে।

পূর্বাভাসে বলা হয়েছে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

কেএসএইচ
ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।
রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে...
ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা এবং সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।
দেশের উত্তরের জেলাগুলোয় বইছে মৃদু তাপপ্রবাহ। রাজশাহী, রংপুর, বগুড়া, গাইবান্ধা ও এর আশেপাশের জেলাগুলোতে গরমে মানুষ নাজেহাল।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর