স্যালাইনের কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী 

আপডেট : ০৭ মে ২০২৪, ০১:৩১ পিএম

ডেঙ্গুর জরুরি পরিস্থিতিতে চিকিৎসার প্রধান উপকরণ শিরায় দেওয়ার স্যালাইনের দাম বৃদ্ধি বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা করা হলে সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডেঙ্গু প্রস্তুতি নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আগেই ইনজেকশন স্যালাইন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে সম্ভাব্য চাহিদাপত্র সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। 

এরপরও জরুরি ডেঙ্গু পরিস্থিতির মুহূর্তে কোনো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যালাইন নিয়ে সিন্ডিকেট করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সাবধান করেন দেন তিনি।

ডেঙ্গুর সময় হাসপাতালগুলোর প্রস্তুতি নিয়ে সামন্ত লাল সেন বলেন, ডেঙ্গু প্রকোপে রোগী বাড়লে সরকারি হাসপাতাল পাশাপাশি বেসরকারি হাসপাতালকেও প্রস্তুত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

আর ডেঙ্গু ঢাকা শহরের বাইরে সারাদেশে ছড়িয়ে পড়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে এ বছর নানা ধরনের পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি। 

আরবি
বিচ্ছিন্নভাবে নয়, সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, টেকসই...
দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে সরকার বদ্ধপরিকর জানিয়ে এই খাতে নিয়োজিত সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার এম...
স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত করা হবে।...
ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর