সীমান্তে হত্যা দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী 

আপডেট : ০৮ মে ২০২৪, ০৩:৪৪ পিএম

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যার ঘটনা ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। বলেন, হত্যাকাণ্ড বন্ধে দুই দেশই কাজ করছে।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসেব কথা বলেন তিনি। ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের এ নিয়ে আলোচনা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এদিনই পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বিএসএফ তাদের মরদেহ ভারতে নিয়ে গেছে।

নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে, তারকাটার বেড়া কেটে তারা ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গিয়েছিলেন।

এরপর দুপুরে সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ বলেন, দুই দেশের সীমান্তরক্ষীরাই যেনো বল প্রয়োগ না করে, সেজন্য ভারতের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

তিনি বলেন, দুই দেশই সীমান্তে হত্যা বন্ধ করতে কাজ করছে। ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরেও বিষয়টি নিয়ে আলোচনা হবে।

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা।

বৃহস্পতিবার ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে দিল্লি সফরের আমন্ত্রণ পৌঁছে দেবেন বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে।

আগামী ১৪ই মে দুইদিনের জন্য বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

ডোনাল্ড লুর বাংলাদেশ সফর রাজনৈতিক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। বলেছেন, তার সফরের মূল ইস্যু রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করা।

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদার ও ভবিষ্যৎ সম্পর্কের পথরেখা নিয়ে আলোচনার জন্যই লুর এই সফর বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ আশা প্রকাশ করে বলেন, আগামীতে ঢাকা ও ওয়াশিংটন সম্পর্ক আরো গভীর ও জোরদার হবে।

গত সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর এটাই হতে যাচ্ছে ডোনাল্ড লুর প্রথম ঢাকা সফর। এর আগে গত বছরের ১৪ই জানুয়ারি তিনি ঢাকা সফর করেন।

ইসরাইলবিরোধী বিক্ষোভ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে শিক্ষক ও ছাত্র গ্রেপ্তার করা হলে, যুক্তরাষ্ট্র বিবৃতি দিতো কিনা, তা জানার আগ্রহ আছে ঢাকার।

আরবি
বাংলাদেশ ও ভারতের বহুমাত্রিক কূটনৈতিক টানাপোড়েনের বরফ গলাতে এবং পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনের নতুন প্রক্রিয়ায় গতি আনতে আকস্মিক দিল্লি সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।...
‎দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি সম্পূর্ণ করার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। 
নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগের প্রস্তাবে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে ভারত সরকার। 
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দায়িত্বভার নেওয়ার পর নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন,...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর