তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পন্ন করতে ভারত ব্যর্থ: দ্য হিন্দু

আপডেট : ০৮ মে ২০২৪, ০৬:০৮ পিএম

তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পন্ন করতে ভারত ব্যর্থ হয়েছে বলে মনে করছে দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য হিন্দু। নদীটির বাংলাদেশের অংশ শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়। কারণ ভারত তার অংশে পানি ধরে রাখে। ফলে বাংলাদেশের নদীনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়।

তিস্তা প্রকল্প নিয়ে কথা বলতে ঢাকা সফর ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার। ৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। এ সময় শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন তিনি।

সব ঠিকঠাক থাকলে আগামী জুলাই মাসের প্রথমার্ধে শেখ হাসিনা দিল্লি সফর করবেন। এই সফর বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে প্রভাবিত করে এমন সমস্যাগুলো মোকাবেলা করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের তিস্তা নদীকেন্দ্রিক চীনের পরিকল্পিত প্রকল্পটি বিনয় মোহন কোয়াত্রার এবারের সফরে আলোচনায় আসতে পারে। তার এই সফরে চীনের বাহিনীর সাথে বাংলাদেশের আসন্ন এক যৌথ সামরিক মহড়ার কারণে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করার সম্ভাবনাও রয়েছে।

দ্য হিন্দু বলছে, বাংলাদেশে চীনের বিনিয়োগ পরিকল্পনাকে পর্যবেক্ষণ করছে ভারত। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে মাল্টি-মিলিয়ন ডলারের ড্রেজিং এবং উন্নয়ন প্রকল্প। তিস্তা নদী সংলগ্ন অঞ্চলকে ইকোনমিক জোনে পরিণত করার পরিকল্পনা এটি। প্রকল্পটি ২০২০ সালে আলোচনায় আসে। তখন থেকেই প্রকল্পটি ভারতের নজরে রয়েছে। এটি ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর এবং দেশটির উত্তর-পূর্ব রাজ্যগুলোর কাছাকাছি পরিকল্পনা করা হচ্ছে।

চীন ও বাংলাদেশের সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়ার বিষয়ে ভারত নজর রাখছে বলে দ্য হিন্দুর খবরে জানানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই মহড়ার খবর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্রে অথবা অন্য কোথাও সব ধরনের ঘটনার ওপর আমরা নজর রাখি। বিশেষ করে সেই ধরনের ঘটনা, যা আমাদের অর্থনীতি ও নিরাপত্তার ওপর যা প্রভাব ফেলতে পারে। সেই সব বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করে থাকি।

এআর
তিস্তা নদীতে বর্ষায় দফায় দফায় বন্যা এবং শুষ্ক মৌসুমে পানি শূন্যতার ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক...
ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমেই বৃদ্ধি পেয়ে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। বেলা ১২টায় আরো ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে...
তিস্তা নদীর পানিবণ্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করতে সরকার ভারতের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
আলোচিত তিস্তা ইস্যু নিয়ে দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বৈঠক করেছেন। এ সময় তিস্তা প্রকল্পের জন্য কারিগরি দল পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর