প্রথম ধাপে উপজেলা ভোট শেষ, গণনা শুরু

আপডেট : ০৮ মে ২০২৪, ০৪:৩৭ পিএম

দুই-একটি জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। এই ধাপে ২২টি উপজেলায় ইভিএমে এবং ১১৭টিতে ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল আটটা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা বাড়ে। 

ভোটগ্রহণ চলাকালে বগুড়ার গাবতলীতে এজেন্টের কাছ থেকে ব্যালট পেপার কেড়ে সিল মারার ঘটনা ঘটে। এ ঘটনায় দুই সহকারী প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ দিকে কুসুমকলি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ৯০০ জাল ভোটসহ ২ জনকে আটক করা হয়েছে। 

অপরদিকে মাদারীপুরে মোস্তফাপুরের বালিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে চাঁপাইনবাবগঞ্জেও।

এছাড়া মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা নির্বাচন চলাকালীন এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে সিরাজগঞ্জের একটি ভোট কেন্দ্রে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ার‌ম্যানকে নগদ টাকাসহ আটক করেছে পুলিশ।

এদিকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২০ শতাংশ ভোট পড়ার কথা ইসি জানালেও শেষ পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে তা এখনও জানা যায়নি।

প্রথম ধাপের যে এলাকায় ভোট অনুষ্ঠিত হলো সেগুলো হলো- রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চল।

এই ধাপে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। 

ইতিমধ্যে চেয়ারম্যান পদে আট, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন করে অর্থাৎ ২৮ জন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

২১ মে দ্বিতীয় ধাপে ১৬০টি উপজেলায়, ২৯ মে তৃতীয় ধাপে ১১০ উপজেলায় এবং পাঁচ জুন চতুর্থ ধাপে ৫০টির বেশি উপজেলায় ভোটগ্রহণ করা হবে।

একাত্তর/এসি
দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের ভোট গ্রহণ। এরই সঙ্গে এবারের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের সমাপ্তি ঘটলো। বুধবার (৫ জুন) বিকেল ৪টার দিকে...
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৬০ উপজেলায় ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
চতুর্থ ধাপে ভোটগ্রহণের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শেষ হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ২০টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে আগামী ৯ জুন।
ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল আটটায় শুরু হওয়া এই ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত। এ পর্বে দেশের ৬০টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর