শুরু হচ্ছে হজ ফ্লাইট

আপডেট : ০৯ মে ২০২৪, ০৮:৫০ এএম

হজযাত্রীদের নিয়ে আজ বৃহস্পতিবার ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে প্রথম ফ্লাইট। প্রথম দিনে পাড়ি জমাবে মোট সাতটি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাসের দুটি করে ফ্লাইট রয়েছে। তবে এখনো অর্ধেকের বেশি হজযাত্রীর ভিসা হয়নি।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর হজে যেতে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৩১১ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪১৬ এবং বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন।

বুধবার পর্যন্ত হজে যেতে ভিসা পেয়েছেন ৪২ হাজার ৮৪৬ হজযাত্রী। ৪০ হাজার ৪৬৫ জনের এখনো ভিসা হয়নি।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বাড়ি ভাড়া করতে গাফিলতি করছে হজ এজেন্সিগুলো। তারা স্বল্প দামে বাড়ি ভাড়া নিতে গিয়ে সময়ক্ষেপণ করেছে। যার ফলে হজযাত্রীদের উৎকণ্ঠার মধ্যে পড়তে হয়েছে।

বিপুলসংখ্যক হজযাত্রীদের ভিসা না হওয়ার ব্যাপারে বাংলাদেশ হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, অনেক হজ এজেন্সি মক্কা-মদিনায় বাড়ি ভাড়া করতে পারেনি। বেশকিছু কাজও এখনো বাকি রয়েছে। ফলে ভিসা করা সম্ভব হয়নি।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদত হোসাইন তসলিম গণমাধ্যমকে জানান, এখনো তিন দিন সময় আছে। এই সময়ের মধ্যেই বাকি হজযাত্রীদের ভিসা দেয়ার প্রক্রিয়া শেষ হবে। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

এদিকে, ফ্লাইট শুরুর অন্তত ৬ ঘণ্টা আগে হজযাত্রীদের আশকোনায় হজ অফিসে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, লাগেজ, ট্যাগিং, বোর্ডিং, ইমিগ্রেশন ও মক্কা রোড সার্ভিস বাস্তবায়নে ছয় ঘণ্টা আগে হজযাত্রীদের উপস্থিত থাকা জরুরি।

চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ পালিত হতে পারে আগামী ১৬ জুন।

প্রসঙ্গত, চলতি বছর হজযাত্রীদের ভিসার জন্য ২৯ এপ্রিল পর্যন্ত আবেদনের সময় নির্ধারিত ছিল। এই সময়ের মধ্যে ২৫৯টি বেসরকারি হজ এজেন্সির অনেকে ভিসার কার্যক্রম শেষ করতে না পারেনি। ফলে প্রথম ধাপে সময় বাড়ানো হয় ৭ মে পর্যন্ত। এরপর ভিসার কার্যক্রম শেষ করতে দ্বিতীয়বারের মতো ১১ মে পর্যন্ত সময় বাড়ানো হয়।

এআর
দুর্ঘটনা, অসুস্থতাসহ যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইটে না যেতে পারলে সংশ্লিষ্ট হজ যাত্রীদের বিমান ভাড়ার টাকা ফেরত দেয়ার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে আজ মধ্যরাত থেকে বাংলাদেশ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট।
আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) হজ ফ্লাইট-২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুরু হয়েছে হজযাত্রা। এরইমধ্যে বাংলাদেশ থেকে বছরের প্রথম হজ ফ্লাইট (ইএ-৩৫০১) সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছেছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর