হাছান-কোয়াত্রা বৈঠকে আলোচনায় যেসব ইস্যু  

আপডেট : ০৯ মে ২০২৪, ০২:০৬ পিএম

সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোটায় নামিয়ে আনা, তিস্তা প্রকল্পে ভারতের অর্থায়ন, ভিসা জটিলতা কমানো, প্রধানমন্ত্রীর ভারত সফর এবং নেপাল-ভুটানের ট্রানজিট দেয়া ও জলবিদ্যুতের মূল্য নির্ধারণের বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার হাছান মাহমুদের সঙ্গে বৈঠক হয় বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার। এরপর বৈঠকের বিষয় সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বন্ধে আলোচনা হয়েছে। এছাড়া সীমান্তে ভারী অস্ত্র ব্যবহার না করে ননলিথাল অস্ত্রের ব্যবহার বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর আসন্ন ‘ভারত সফর সূচি চূড়ান্ত করতে’ দুই দিনের সফরে বুধবার সন্ধ্যায় ঢাকা এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব।

সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিনয় কোয়াত্রা। এরপর পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন ভারতীয় পররাষ্ট্র সচিব।

হাছান মাহমুদ বলেন, ভারতের আমন্ত্রণে সেখানকার নির্বাচন শেষ হলেই দেশটি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের পর চীন সফরে যাবেন তিনি।

তিনি বলেন, তিস্তা বহুমুখী প্রকল্পে বড় অর্থায়ন করবে ভারত। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের প্রয়োজন অনুযায়ী অর্থায়ন করতে আগ্রহী তারা।

এছাড়া ভারতের ভিসা পেতে যেন দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয় সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান হাছান মাহমুদ।  

‘যোগাযোগ বৃদ্ধির জন্য আমরা আলোচনা করেছি। যার মধ্যে ভিসা একটি। বাংলাদেশিদের ভিসা পাওয়ার জটিলতা দূর করতে কাজ করছে ভারত,’ যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, নেপাল ও ভুটানকে ট্রানজিট দেয়া এবং জলবিদ্যুৎ আমদানির মূল্য নির্ধারণের মতো বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

আরবি
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
শ্রম খাতে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর