ভালো নেই সন্তান দত্তক নেয়া মায়েরা

আপডেট : ১২ মে ২০২৪, ০৬:৫৫ পিএম

বিভিন্ন কারণে অনেক পরিবার সন্তান দত্তক নিতে চান কিংবা নিয়েছেন। এই প্রক্রিয়ায় অসংখ্য গৃহহীন শিশু নতুন বাবা-মা ও আশ্রয়ের খোঁজ পেয়েছে। কিন্তু দত্তক নেয়া শিশুদের নিয়ে নানা কারণে বিভিন্ন আইনি বাধার মুখোমুখি হতে হয় বাবা-মা’কে। বাংলাদেশে দত্তক নেওয়ার কোনো নির্দিষ্ট আইন নেই।

বিশেষ করে, ভালো নেই সন্তান দত্তক নেয়া এ মায়েরা। অসীম যত্নে লালন পালন করেও পুরোপুরি মা হতে পারছেন না তারা। শিশু গর্ভে ধারণ না করার কারণে সমাজের অনেকের কাছে এবং মুসলিম পারিবারিক আইনে তারা মা হয়েও মা নন। এখন অভিভাবকত্বটুকু পান কিন্তু সম্পত্তির অধিকার নিয়ে জটিলতা আছেই। আইনজ্ঞরা জানান, সমস্যা সমাধানে সব ধর্মের সমন্বিত আইন করা দরকার। 

ভূতের গল্প ভারি পছন্দ আরোয়ার। কিন্তু বইগুলো খুললেই ভূত নাকি হাতে কামড় দিয়ে বসে! তাই সেই গল্পটা পড়ে দিতে মাকেই চাই। আবার টিভিতে প্রিয় মিউজিকটা চালু হলেই মায়ের সাথে নাচ শুরু। লজ্জা, কিংবা ভয়ে লুকানোর আশ্রয়টাও মা-ই। মায়ের গা ঘেঁষে না শুলে ঘুমটাই হয় না।

এদিকে মা দিবসে মায়ের জন্য নিজ হাতে কার্ড বানিয়েছে শাযিয়া মোস্তাফিজ রাইদা। পরীক্ষার প্রস্তুতির জন্যও তার মাকেই লাগবে। সুন্দর জীবনের স্বপ্নটা মাই তাকে দেখতে শিখিয়েছে।

আর দশটা মায়ের মত তাদের সবটুকু স্নেহ, সুরক্ষা, যত্ন দিয়ে লালন পালন করেন ফাতমাতুন আরোয়ার মা নাঈমা সুলতানা কিংবা শাযিয়া মোস্তাফিজ রাইদার মা শারিয়া মোস্তাফিজ সিমি। মুসলিম আইন এবং সমাজের একাংশ তাদের মা বলতে রাজী নন। কারণ তারা সন্তানকে গর্ভেধারণ করেননি। 

আইনের জটিলতা পেরিয়ে অভিভাবকত্ব পেলেও তাদের আইন অনুযায়ি এই সন্তানরা পালক বাবা মায়ের সম্পত্তির উত্তরাধিকার নন। তাই বিকল্প সমাধানটা খুঁজে নিয়েছেন তারা। সেই পথেই হাঁটেন তারা। 

বহুদিন ধরে ‘দত্তক নেয়া শিশুদের’ ধর্ম নির্বিশেষে সম্পত্তিসহ সব অধিকার চেয়ে আসলেও ফলাফলটা শূণ্য-বলছেন এ নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো। আইনের মারপ্যাচে নাকাল এই সন্তানদের মায়েরা তবু স্বপ্ন দেখেন একদিন সমাজ আইন তাদেরও এই শিশুদের মা বলেই মানবে।

 

একাত্তর/এসি
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাত্রায় ৬৩ শতাংশ বাংলাদেশিই মানবপাচারকারী চক্রের কাছে বন্দী হয়। আর নির্যাতনের শিকার প্রায় ৮০ ভাগ। এমন তথ্য বেসরকারি উন্নয়ন সংস্থা- ব্র্যাকের। সিআইডি বলছে, মানবপাচারের সাথে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর