কিরগিজস্তানে সংঘর্ষ: তিন মন্ত্রীর সঙ্গে বাংলাদেশি দূতের বৈঠক

আপডেট : ২১ মে ২০২৪, ০৯:৩২ পিএম

কিরগিজস্তানে সম্প্রতি স্থানীয়দের সঙ্গে বিদেশি শিক্ষার্থীদেরে সংঘর্ষ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে দেশটির তিন মন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করেছেন বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম।

মঙ্গলবার দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী বিবোসুনোভ আদিলবেক, উপপররাষ্ট্রমন্ত্রী (কনস্যুলার) আলমাজ ইমানগাজিয়েভ এবং উপপররাষ্ট্রমন্ত্রী (দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ক) আভাজবেক আতাখানভের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত মনিরুল ইসলাম (তাসখন্দ, উজবেকিস্তানে আবাসিক) ।

এ সময়ে দূতাবাসের মিনিস্টার মো. নাজমুল আলম উপস্থিত ছিলেন। দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিরগিজ রিপাবলিকের রাজধানী বিশকেকে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রদূত কিরগিজস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কিরগিজ সরকারের প্রতি আহ্বান জানান। এসময় দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে নেয়া উদ্যোগ ও পদক্ষেপ রাষ্ট্রদূতকে অবহিত করেন।

বর্তমানে শান্তি ও স্থিতিশীল অবস্থা বিরাজ করছে উল্লেখ করে উপস্বরাষ্ট্রমন্ত্রী বিবোসুনোভ আদিলবেক বলেন, পরিবেশ সম্পূর্ণভাবে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো ধরনের শঙ্কা বা ভীতির কারণ নেই। এ ধরনের ঘটনা পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ নেই- বলে তিনি রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।

এ ব্যাপারে যেকোনো জরুরি তথ্য বা সেবা দেয়ার বিষয়ে তার মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্টের যোগাযোগের ঠিকানা ও নম্বর রাষ্ট্রদূতকে দেন তিনি।

কিরগিজস্তানে স্থানীয় সংঘাতে চার পাকিস্তানি ছাত্র নিহতের পর চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার সরকারি-বেসরকারি মেডিক্যালে পড়া বাংলাদেশের প্রায় ১২'শর বেশি শিক্ষার্থী।

এরই মধ্যে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে, বিশকেকে ১৭ মে রাতের ঘটনায় বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আমরা উজবেকিস্তানে আমাদের দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। দূতাবাস কিরগিজস্তানের বাংলাদেশি শিক্ষার্থী ও কিরগিজ সরকারি কর্মকর্তাদের সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখছে।

এদিকে রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী (কনস্যুলার) সাম্প্রতিক ঘটনার সূত্রপাত ও প্রেক্ষিত বর্ণনা করে এর পুনরাবৃত্তি বন্ধের বিষয়ে সরকারের অঙ্গীকার ও দৃঢ়তার কথা পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভিসা নবায়ন ও ডকুমেন্টস সত্যায়নসহ অন্যান্য কনস্যুলার সেবা সহজ করার বিষয়ে তিনি রাষ্ট্রদূতকে আশ্বাস দেন।

উপ-পররাষ্ট্রমন্ত্রী (দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য-বিষয়ক) বাংলাদেশ-কিরগিজ সম্পর্ককে আরও গতিশীল ও অর্থবহ করতে কিরগিজ সরকারের আগ্রহ ও প্রত্যয়ের কথা রাষ্ট্রদূতকে জানান। শিক্ষাসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা আরও গভীর ও সম্প্রসারিত হওয়ার মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত মনিরুল ইসলাম সোমবার বিশকেকে পৌঁছান এবং একই দিনে বাংলাদেশের শিক্ষার্থীরা বসবাস করছেন- এমন একাধিক বিশ্ববিদ্যালয়ের হোস্টেল পরিদর্শন করেন ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে তাদের নিরাপত্তা ও কল্যাণসহ বিভিন্ন বিষয়ে মতামত বিনিময় করেন।

বিশকেকে অবস্থানকালীন কিরগিজ শিক্ষা উপমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের রেক্টরসহ সরকারের উচ্চ পর্যায়ের আরও কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

কেএসএইচ
যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে।
ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। 
ইরান-ইসরাইলের সংঘাতের কারণে সেখানে আটকে পড়া আরো ৩২ বাংলাদেশি দেশে ফিরেছেন।
প্রায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী জার্মানির ভিসার অপেক্ষমাণ তালিকায় রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর