তৃতীয় ধাপে কোন উপজেলায় কে জয়ী

আপডেট : ৩০ মে ২০২৪, ০৯:১৭ এএম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।

এ ধাপে আরও ২৩ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও ২৬ মে ও ২৭ মে ঘূর্ণিঝড় রিমাল ও মামলাজনিত কারণে এসব উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। এসব উপজেলার মধ্যে ২০ উপজেলায় ভোট হবে আগামী ৯ জুন।

ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে চলছে ফলাফল ঘোষণা। নির্বাচনে এ পর্যন্ত ঘোষিত ফলাফলে যারা বিজয়ী হয়েছেন, তাদের তালিকা তুলে ধরা হলো-

সাতক্ষীরা 

জেলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে লাঙল প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রাঙামাটি

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটিতে তৃতীয় ধাপে দুটি উপজেলা লংগদু ও নানিয়ারচর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ মূল দলের অমর জীবন চাকমা।

ভাইস চেয়ারম্যান পদে সুজিত তালুকদার এবং নারী ভাইস চেয়ারম্যান পদে অনিতা চাকমা বিজয়ী হয়েছেন।

লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বাবুল দাশ বাবু।  

ভাইস চেয়ারম্যান পদে জিতেছেন মো. রকিব হোসেন এবং নারী মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী হয়েছেন ফাতেমা জিন্নাহ।

তৃতীয় ধাপে রাঙামাটির তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের কারণে বাঘাইছড়ি উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

লালমনিরহাট

জেলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান সুজন।

ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এরশাদুল করিম রাজু। আর বিনা প্রতিদ্বিন্দিতায় নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লতিফা বেগম লাকী।

কক্সবাজার

জেলার রামু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম ভুট্টো (মোটরসাইকেল)।

উখিয়া উপজেলা চেয়ারম্যান বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর কবির চৌধুরী (আনারস)।

টেকনাফ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাফর আহম্মদ (আনারস)।
 

নীলফামারী

জেলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন টিয়া পাখি প্রতীকে জ্যোতির্ময় রায়। নারী ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন জেলা যুব মহিলা লীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী।  

সাতক্ষীরা

জেলার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে আমিনুল ইসলাম লাল্টু (ঘোড়া প্রতীক) চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন।  

ভাইস চেয়ারম্যান পদে শেখ ইমরান হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আনোয়ার ময়না নির্বাচিত হয়েছেন।

এআর
দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের ভোট গ্রহণ। এরই সঙ্গে এবারের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের সমাপ্তি ঘটলো। বুধবার (৫ জুন) বিকেল ৪টার দিকে...
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৬০ উপজেলায় ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
চতুর্থ ধাপে ভোটগ্রহণের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শেষ হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ২০টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে আগামী ৯ জুন।
ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল আটটায় শুরু হওয়া এই ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত। এ পর্বে দেশের ৬০টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর