আইনের চোখে এখনও জীবিত আনার 

আপডেট : ৩০ মে ২০২৪, ০৩:৪১ পিএম

আইনের চোখে এখনও জীবিত ঝিনাইদহ-৪ এর সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।  কারণ, তাঁর মৃত্যুর আইনি কোনো প্রমাণ এখনও মেলেনি।

আর এই কারণেই আনারের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আইনবিদরা বলছেন, মৃত্যু প্রমাণিত না হওয়া পর্যন্ত তার পদ শূন্য ঘোষণা করা সম্ভব নয়। তবে সংসদকে না জানিয়ে একটানা ৯০ দিন অনুপস্থিত থাকলে আসন শূন্য হয়ে যায়। 

এমপি আনারের নিখোঁজ ও খুন হাওয়ার খবর নিয়ে বেশ কদিন ধরে তোলপাড় চলছে বাংলাদেশ ও ভারতে। পুলিশ বলছে, কলকাতার ফ্ল্যাটে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে। খণ্ডিত কিছু অংশও উদ্ধার করা হয়েছে। 

কিন্তু তার মরদেহ উদ্ধারের আইনি প্রমাণ এখনও মেলেনি। দেহাংশের টুকরোগুলো ডিএনএ পরীক্ষার আগে নিশ্চিত হওয়া সম্ভব নয় যে, সেটি আনারেরই।

তাই আইনগত কোনো কর্তৃপক্ষ আনারকে এখনও মৃত ঘোষণা দেয়নি। এই অবস্থায় আইনবিদদের ভাষ্য হলো; আইনের চোখে আনার এখনও মৃত নয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী আহসানুল করিম একাত্তরকে বলেন, রেকর্ড অনুযায়ী তিনি মারা গেছেন, এরকম প্রমাণ হয়নি; যেমনটি আইনের দৃষ্টিতে ঘোষণা করা হয়। 

‘তিনি যে সত্যি সত্যি মৃত, সেইরকম শক্ত কোনো প্রমাণ এখনো আসেনি। যতক্ষণ তা না আসবে, ততক্ষণ আমরা জটিলতা, ধাঁধার মধ্যে রয়ে যাচ্ছি,’ যোগ করেন তিনি। 

মৃত্যু, পদত্যাগ বা অন্য কোন কারণে সংসদের কোনো আসন শূন্য হলে সংসদ সচিবালয় থেকে একটি গেজেট প্রকাশ করা হয়। মৃত্যুর দিন থেকে আসনটি শূন্য ঘোষণা করা হয়। গেজেটের এই কপি পাঠানো হয় নির্বাচন কমিশনে। পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের আয়োজন করে কমিশন।

তাই কোনো আইনগত কর্তৃপক্ষ আনারকে মৃত ঘোষণা না করা পর্যন্ত ঝিনাইদহ-৪ আসন শূন্য ঘোষণা করা নিয়ে জটিলতা থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী আনার ৯০ কার্যদিবস পর্যন্ত সংসদে অনুপস্থিত থাকলে আসনটি শূন্য বলে গণ্য করা হবে। 

সুপ্রিম কোর্টের আইনজীবী রেজা ই রাকিব একাত্তরকে বলেন, এই ক্ষেত্রে আমাদের এখন যেটা নিরাপদ হবে, যদি আমরা মরদেহ না পায় বা তাহলে ৯০ দিন অপেক্ষা করা।

তিনি বলেন, আর যদি ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণ হলে, তাহলে তারা হয়তো ঘোষণা দিতে পারে। তখন সংসদ নির্বাচন কমিশনকে জানাবে, কমিশন নির্বাচনের শিডিউল ঘোষণা করবে। 

অতীতে যেসব সংসদ সদস্য মারা গেছেন বা হত্যার শিকার হয়েছেন সেসব ক্ষেত্রে প্রমাণও মিলেছে। তাদের দাফন বা সৎকার হয়েছে। 

কিন্তু আনোয়ারুল আজিম আনারের ঘটনাটি বিরল ও ব্যতিক্রমী। এ নিয়ে সংবিধান বা আইনে স্পষ্ট কোনো নির্দেশনা নেই। আনারের উদাহরণটি আইন সংশোধনের ক্ষেত্র তৈরি করেছে। 

এদিকে হত্যাকাণ্ডের খবরের পর সংসদের ওয়েবসাইটে ঝিনাইদহ-৪ আসনের তথ্য সরিয়ে নেয়া হলেও সেটি আবার সংযোজন করেছে সংসদ সচিবালয়। 

আরবি
বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর