জনগণের অর্থের সঠিক ব্যয় নিশ্চিতের নির্দেশ রাষ্ট্রপতির

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৫:১০ পিএম

জনগণের অর্থের সঠিক ব্যয় নিশ্চিত করতে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়কে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নুরুল ইসলাম বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ৪৯ টি অডিট ও হিসাব রিপোর্ট পেশ করেন ।

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়, সাক্ষাৎকালে সিএজি ৪৫টি কমপ্লায়েন্স অডিট রিপোর্ট, দুটি উপযোজন হিসাব রিপোর্ট এবং দুটি আর্থিক হিসাব রিপোর্টের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, প্রতিবছরই বাজেটের আকার ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির কলেবর বৃদ্ধি পাওয়ায় সরকারি ব্যয়ও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে অডিটের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, জনগণের প্রতিটি টাকা যাতে স্বচ্ছ ও যথাযথভাবে ব্যয় হয় তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

এসময় অডিট আপত্তি নিষ্পত্তিসহ সকল ধরনের অডিট হালনাগাদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এসময় উপস্থিত ছিলেন।

কেএসএইচ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরা হচ্ছেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ। তারাই দেশ গড়ার যোদ্ধা।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন।
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ ও মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করে এসেছি। আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ। দলনিরপেক্ষভাবেই আমি আমার দায়িত্বপালন করে যাবো।
নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। 
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এই আশঙ্কাজনক রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে...
বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের পরম আরাধ্য ও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুভ আগমনী বার্তা নিয়ে শনিবার উদযাপিত হতে যাচ্ছে পুণ্যলগ্ন ‘শুভ মহালয়া’। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চণ্ডীপাঠের...
নোবেল শান্তিপুরস্কারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর সাবেক বিচারক নাভি পিল্লাইয়ের ভূষিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক এই আন্তর্জাতিক আদালতের ওপর সরাসরি কঠোর...
আবুধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচের প্রথম দিনে তানজিদ হাসান তামিম, শাদমান ইসলাম ও লিটন দাসের হাফসেঞ্চুরি সত্ত্বেও দিনশেষে ৮ উইকেটে ৩১৭ রানে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। দিনের শেষভাগে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর