শেষ ধাপের উপজেলা নির্বাচন বুধবার, বিজিবি মোতায়েন

আপডেট : ০৪ জুন ২০২৪, ১১:৫৪ এএম

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট অনুষ্ঠিত হবে বুধবার। এরইমধ্যে এ উপলক্ষ্যে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। মোতায়েন করা হয়েছে ১৭৫ প্লাটুন বিজিবি।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর নজরদারিতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শেষ ধাপে রংপুর বিভাগের দুটি, রাজশাহী বিভাগের চারটি, খুলনা বিভাগে একটি, বরিশাল বিভাগে চারটি, ঢাকা বিভাগের তিনটি, ময়মনসিংহ বিভাগে তিনটি, সিলেট বিভাগের তিনটি ও চট্টগ্রাম বিভাগের চারটি জেলার উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

চতুর্থ ধাপে ৬০ উপজেলার মধ্যে ছয়টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবং ৫৪টি উপজেলায় ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে।

নির্বাচনে দুর্গম এলাকার ১৯৭টি কেন্দ্রে মঙ্গলবারই ব্যালট পেপার পাঠানো হচ্ছে। আর ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে চার হাজার ৯৪৭টি কেন্দ্রে।

এ ধাপে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন অর্থাৎ মোট ৭২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে এক কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ ভোটার তাদের প্রতিনিধি বাছাইয়ের সুযোগ পাবেন।

এদিকে চতুর্থ ধাপে উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৭৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, ৫ জুন অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় ৩ জুন থেকে আগামী ৭ জুন পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

দেশের মোট ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলা পরিষদে চার ধাপে ভোট হলো এবার।

একাত্তর/আরএ
‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড়ঝাপটা এসেছে বারবার, বদলেছে স্রোত। কিন্তু প্রতিকূলতার উত্তাল সমুদ্রে যে কজন রাজনৈতিক কাণ্ডারী নিজেদের নীতি, ধৈর্য আর ত্যাগের মহিমায় অটল থেকেছেন, তাদের অগ্রভাগে মির্জা...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর