ভারতের ভোট থেকে বিরোধীদের যে পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ০৫ জুন ২০২৪, ০২:২৫ পিএম

ভারতে লোকসভা নির্বাচন শেষে ইতিমধ্যে ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে দারুণভাবে ঘুরি দাঁড়িয়ে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা কংগ্রেসের নেতৃত্ব ইনডিয়া জোট।

দেশটি নির্বাচনের উদাহরণ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছন মাহমুদ বলেছেন, আমাদের বিরোধীদলের উচিত ছিলো ভারতের বিরোধীদলগুলোর মতো গণতন্ত্রের ধারা বজায় রাখা। যেন দেশের যেকোনো সঙ্কটে এক সঙ্গে কাজ করা যায়। কিন্তু আমাদের দেশে তা হয় না।

বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় ভারতের নির্বাচনে দেশটির জনগণ ও এনডিএ জোটকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, ভোট জনগণের মতামতের ফলাফল দেখা গেছে। দেশটির জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন।

আগে এনডিএ জোটের সঙ্গে সৌহার্দ্যমূলক ছিলো, এখনও থাকবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু সরকারে নয়, মুক্তিযুদ্ধে ভারতের অবস্থানের কারণে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক আছে তা সবসময় বজায় থাকবে।

ভারতের সঙ্গে আগেও বহুমাত্রিক সম্পর্ক ছিলো ভবিষ্যতেও বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সরকারের সুসম্পর্ক বজায় থাকবে, যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে নতুন নির্বাচিত ভারতের সরকারের সঙ্গে নতুন-পুরাতন অনেক বিষয়ে আলোচনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রনীতি তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা চেষ্টা করবো নদী আর পানির ন্যায্য হিসসা যেন পাই।

ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, তাদের সঙ্গে আমরা রক্তের বন্ধনে আবদ্ধ। সেটির সঙ্গে অন্য সম্পর্কের তুলনা হয় না। 

চীন আমাদের উন্নয়ন সহযোগী। আমাদের পররাষ্ট্র নীতির কারণে এক দেশের সঙ্গে সম্পর্কের কারণে অন্য দেশের সঙ্গে সম্পর্কের ওপর প্রভাব পরে না বলে মন্তব্য করেন তিনি।

গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলছে। এই প্রসঙ্গ টেনে হাছান মাহমুদ বলেন, ড. ইউনূসের ব্যাপারে আইন নিজস্ব গতিতেই চলছে। অনেক ক্ষেত্রে আদালতের সহানুভূতিও পাচ্ছেন তিনি।

একাত্তর/এসি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দায়িত্বভার নেওয়ার পর নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন,...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর