হজের প্রথম ফিরতি ফ্লাইট, দেশে ফিরছেন ৮৩৯ জন

আপডেট : ২০ জুন ২০২৪, ১১:১৪ এএম

শুরু হয়েছে হজের ফিরতি ফ্লাইট। বৃহস্পতিবার হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরছেন ৮৩৯ জন হাজি।

হজ পোর্টালে প্রতিদিনের বুলেটিনে জানানো হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইটটি রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। হাজিদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ার দেশে ফিরবে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন সৌদি আরবে যান হজ পালন করতে। আগামী ২২ জুলাই হজের শেষ ফিরতি ফ্লাইট। গত ৯ মে হজের প্রথম ফ্লাইট শুরু হয়ে ১২ জুন পর্যন্ত চলে।

মোট ২১৮টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত হজ ফ্লাইটের সংখ্যা ছিল ১০৬টি। এ ছাড়া সৌদি এয়ারলাইন্স ৭৫টি এবং ফ্লাইনাস ৩৭টি ফ্লাইট চালিয়েছে।

অন্যদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত বাংলাদেশি মোট ২৭ জন হজযাত্রী মারা গেছেন। সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয় গত ১৬ জুন, আর পবিত্র হজ পালিত হয় ১৫ জুন।

এআর
হজ ভিসা সম্পন্ন হওয়া কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে। তবে এক্ষেত্রে কেটে নেয়া হবে নির্দিষ্ট ফি। 
অন্তর্বতীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আগামী হজে দুই ধরনের প্যাকেজ থাকবে।
হজে গমনেচ্ছুরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন।
এবার পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর