অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখ, অভিযান চলছে

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৬:০৯ পিএম

দেশের প্রায় ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ায়, অবৈধ এ কার্যক্রম বন্ধে এবার সম্মিলিত অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন সরকারের একজন নীতি নির্ধারক। 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সোমবার সাংবাদিকদের বলেন, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে অনলাইন জুয়ার বিরুদ্ধে সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করা হবে। 

বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা অনলাইন জুয়ায় জড়িয়ে মারাত্মক ঝুঁকিতে পড়েছেন বলে মন্তব্য করেন তিনি। বলেন, এমনকি অনেক বয়স্ক ও অবসরপ্রাপ্তও এর মধ্যে আছেন।

‘তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখেছি, ৫০ লাখ মানুষ কীভাবে যেন এই অবৈধ জুয়ার সাইটগুলোর সঙ্গে জড়িয়ে গেছে,’ যোগ করেন প্রতিমন্ত্রী। 

অনলাইন জুয়া বন্ধে সরকার নিয়মিত বিভিন্ন সাইট ব্লক করছে। তারপরও ঠেকানো যাচ্ছে না নিষিদ্ধ এ খেলা। এতে বহু টাকা দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে বলে আশঙ্কা। 

জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা মোট ২ হাজার ৬০০টি জুয়ার সাইট ব্লক করেছি। মোবাইল অ্যাপগুলো প্রতিনিয়ত ব্লক করা হচ্ছে। 

এছাড়া ডিপার্টমেন্ট অব টেলিকম, ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার, কম্পিউটার কাউন্সিল, বিটিআরসি ও সাইবার সিকিউরিটি এজেন্সিসহ সবাইকে নিযয়ে অনলাইন জুয়া বন্ধে অভিযান চলছে বলে জানান তিনি। 

প্রতিমন্ত্রী আরও বলেন, জুয়ার সাইটগুলোকে ব্লক করার পাশাপাশি একটা সচেতনতা তৈরিরও চেষ্টা করছি আমরা। আর দেশের মুদ্রা যাতে বিদেশে পাচার না হয়। 

জুয়া বন্ধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি প্রযুক্তি ও কঠোর আইনের প্রয়োগের কথাও উল্লেখ করেন তিনি। 

আরবি
ফল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অসাধু সিন্ডিকেটের মূল্য কারসাজি, অন্যায্য দাম আদায় এবং কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে দেশজুড়ে এক বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ...
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কপথে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি...
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর