বিমান বাহিনীর বহরে আরেকটি মার্কিন সি-১৩০জে

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৮:৩৩ পিএম

বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হলো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি আরেকটি সামরিক পরিবহণ উড়োজাহাজ। আর এর মাধ্যমে বিমান বাহিনীতে সি-১৩০জে মডেলের উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো পাঁচটিতে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করে নতুন আনা উড়োজাহাজটি। ঐতিহ্যগত রীতি মেনে ওয়াটার ক্যানন দিয়ে বিমানটিকে অভ্যর্থনা জানানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। এছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যন্ত সচেষ্ট।

এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের তৈরি পাঁচটি অত্যাধুনিক সি-১৩০জে পরিবহন বিমান যুক্ত করতে যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্সের সঙ্গে সরাসরি ক্রয় চুক্তি এবং মার্শাল এরোস্পেস এন্ড ডিফেন্স গ্রুপর সঙ্গে রক্ষণাবেক্ষণ চুক্তি হয়েছে। 

বিমানটি যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব বৈমানিকরা নিয়ে আসেন। আর এই মিশনের নেতৃত্ব দেন বিমান বাহিনীর এয়ার কমডোর সৈয়দ ফকরুদ্দিন মাসুদ। যাত্রা পথে বিমানটি তুরস্কের আনতালিয়া ও ওমানের মাসকাটে যাত্রা বিরতি করে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম উৎপাদনকারী শীর্ষস্থানীয় কোম্পানি লকহিড মার্টিনসের তৈরি সি-১৩০জে পরিবহন বিমানটি অত্যাধুনিক এভিওনিক্স ও উন্নত প্রযুক্তিসম্পন্ন।  

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালামাল ও সৈন্য পরিবহনসহ দেশে এবং বিদেশে মানবিক সহায়তা কার্যক্রম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহৃত হবে।

বাংলাদেশ বিমান বাহিনীতে অত্যাধুনিক সি-১৩০জে বিমানের অন্তর্ভুক্তিতে বিমান বাহিনীর বিশ্বের যে কোনো স্থানে পৌঁছানো ও পরিচালন ক্ষমতা সর্বোপরি বাহিনীর সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

আরবি
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেলের (জেট এ-১ বা জেট ফুয়েল) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির চরম অস্থিরতার জেরে দেশে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার বাড়ানো হলো উড়োজাহাজের জ্বালানি ‘জেট ফুয়েল’-এর দাম। মাসের শুরুতে লিটারে বেড়েছিল ১৭...
নিজেদের বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ১৪টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ইউরোপীয় জায়ান্ট ‘এয়ারবাস’ বাদ দিয়ে মার্কিন ‘বোয়িং’ কোম্পানি থেকে এসব বিমান কেনা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর