জেট ফুয়েলের দাম এবার লিটারে বাড়ল ৯০ টাকা

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৫:২৭ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির চরম অস্থিরতার জেরে দেশে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার বাড়ানো হলো উড়োজাহাজের জ্বালানি ‘জেট ফুয়েল’-এর দাম। মাসের শুরুতে লিটারে বেড়েছিল ১৭ টাকা, এবার বেড়েছে ৯০ টাকা। মধ‍্যপ্রাচ‍্য যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানির দামে ব‍্যাপক ঊর্ধ্বগতিই দ্বিতীয়বার দর সমন্বয়ের কারণ বলে জানিয়েছে বিইআরসি।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই নতুন দর ঘোষণা করেছে, যা মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। মে মাস থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করার নিয়ম থাকলেও এক মাসের মধ্যে দুই দফা দাম বাড়ানোর ঘটনা এবারই প্রথম।

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইল কেন্দ্রিক যুদ্ধের বিস্তৃতি ও তেলসমৃদ্ধ অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।

বিশেষ করে ইরান কর্তৃক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অবরুদ্ধ করার ফলে এশিয়ায় জেট ফুয়েলের বাজার অস্থির হয়ে পড়েছে এবং প্রতি ব্যারেলের দাম ১৬৩ ডলার পর্যন্ত উঠেছে।

নতুন মূল্যহার অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অর্থাৎ মাত্র কয়েক দিনের ব্যবধানে লিটার প্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা। মাসের শুরুতে এই দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা এবং ৮ মার্চ তা ১৭ টাকা ২৯ পয়সা বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে মার্চ মাসেই অভ্যন্তরীণ রুটে এই জ্বালানির দাম প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও প্রতি লিটারের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার করা হয়েছে, যা আগের তুলনায় ৭১ টাকারও বেশি।

আগে জেট ফুয়েলের দাম ঠিক করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে নির্বাহী আদেশে বিদ্যুৎ-গ্যাসের দাম নির্ধারণের ধারা অন্তর্বর্তী সরকার বাতিল করে দেয়। এরপর ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল, জেট এ-১-এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসিকে দেয়া হয়।

প্রজ্ঞাপনের পর গত বছরের ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণে গণশুনানি গ্রহণ করে বিইআরসি। এর পর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

এআরএস
ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) মেরামতের কাজ শেষ হলে দেশের চলমান জ্বালানি সংকট শিগগিরই কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
২০৩০ সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের অন্তত ৩০ শতাংশকে ইলেকট্রিক মোটরযানে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 
জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর