হজ পালন শেষে ২৮ হাজার ৯৪১ জন হাজি দেশে ফেরত এসেছেন। গত ২০ জুন থেকে দেশে ফেরার যাত্রা শুরু করেন হজযাত্রীরা।
শুক্রবার দিনগত রাত আড়াইটা পর্যন্ত মোট ৭৪টি ফ্লাইটে ২৯ হাজারের মতো হাজি ফিরেছেন।
শনিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে। হাজিদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই।
হজ ব্যবস্থাপনা পোর্টালের দেওয়া তথ্য অনুযায়, এ পর্যন্ত মোট ৭৪টি ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ২৩টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৩০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে করে হাজিরা দেশে ফিরেছেন।
সরকারি তথ্য অনুযায়ী, এ বছর হজে গিয়ে ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪১ জন পুরুষ ও ১৩ জন নারী। মক্কায় ৪৩ জন, মদিনায় ৪, জেদ্দায় এক এবং মিনায় ৬ জন মারা যান।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরবে হজ করতে যান। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। বাংলাদেশ থেকে ২১৮টি ফ্লাইটে সৌদি আরব গিয়েছিলেন তারা।
হজ পালনের উদ্দেশ্যে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল গত ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।
৮৮ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত, পানির নিচে দিল্লি