সিলেটে তিন নদীর পানি বিপৎসীমার উপরে

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৮:১৬ পিএম

উজানে এবং সিলেটের টানা বৃষ্টিতে সিলেটের তিনটি নদীর পানি মোট চারটি পয়েন্টে বিপৎসীমার উপরে বইছে।

সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে ১০২ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্ট বিপৎসীমার ৮৮ সেন্টিমিটার উপরে এবং সারি নদীর সারিঘাট পয়েন্টে ৩৫ সেন্টিমিটার আর কুশিয়ারা নদীর অমলসিদ পয়েন্টে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি বইছে।

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত হয়েছে ১৫৬ মিলিমিটারের বেশি। আর ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়েছে ৩১৩ মিলিমিটার। অন্য দিকে আবহাওয়া অফিস বলছে, সিলেটের আকাশে আরো পাঁচ দিন বৃষ্টি রয়েছে।

অন্যদিকে, পানি উন্নয়ন বোর্ড বলছে, সিলেটে টানা দুই দফার বন্যা এখনো কাটেনি, এই বৃষ্টি যদি ভারতের উজানে এবং সিলেটে অব্যাহত থাকে তাহলে আবারও বন্যার ভয়াবহতা দেখা দিতে পারে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছিলো। কিন্তু সিলেট ও ভারতে টানা বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে নামছে ভারত থেকে পাহাড়ি ঢল। যার জন্য সিলেটের নদ-নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে।

সিলেট জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত জেলায় সাত লাখ ৩৬ হাজার ছয় জন পানিবন্দি রয়েছেন। ২১৯টি আশ্রয়কেন্দ্রে উঠেছেন ১০ হাজার ৭১৩ জন। তবে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলায় আশ্রয়কেন্দ্রে লোকজন নেই।

 

কেএসএইচ
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। 
সারাদেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং যাতায়াত ব্যবস্থা আধুনিক করতে ঢাকা-সিলেট ট্রেন লাইনকে ডাবল লাইনে উন্নীত করার বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
দিনব্যাপী এই সফরে মাজার জিয়ারত, ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন, সুধী সমাবেশে যোগদানসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়ায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর