রাজস্ব কর্মকর্তা এনামুলের সম্পদ জব্দের নির্দেশ 

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৪:২৩ পিএম

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলার পর সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন। 

এনামুল অবৈধ সম্পদ অর্জনের মামলা তদন্ত করছেন দুদকের উপ-পরিচালক ফারজানা ইয়াসমিন। আবেদনে তিনি উল্লেখ করেন, ঘুষ-দুর্নীতির মাধ্যমে ৯ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনামুলের মামলা দায়ের করা হয়েছে।

কিন্তু মামলার তদন্তের মধ্যেই এনামুল তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি হস্তান্তরের প্রচেষ্টা করছেন বলে আদালতে অভিযোগ তোলেন দুদক কর্মকর্তা।

আবেদনে তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এনামুলের স্থাবর সম্পত্তি ক্রোক করা একান্ত প্রয়োজন।

এদিনই ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য ও প্রভাবশালী সরকারি কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা জমি ও ফ্ল্যাটসহ অঢেল সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত।

মতিউরের সম্পদ জব্দের আদেশ দেওয়া সম্পদের মধ্যে রয়েছে ঢাকা ও অন্যান্য জায়গায় ৮৬৬ শতক জমি এবং ঢাকার চারটি ফ্ল্যাট।

এদিকে দুর্নীতিতে অভিযুক্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কর) কাজী আবু মাহমুদ ফয়সালকে সম্প্রতি বগুড়ায় বদলি করা হয়েছে।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে মাহমুদ ফয়সালের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। প্রাথমিক অনুসন্ধানেই সরকারি এই চাকুরের ঢাকায় ফ্ল্যাট, দুটি প্লট, সঞ্চয়পত্রসহ ১৬ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পায় দুদক।

আরবি
দেশের প্রচলিত আইন অনুযায়ী কার্যকর নয়, এমন তালাকের অজুহাত দেখিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করে বলেছেন, সন্তানের ভরণপোষণ তার একটি স্বাধীন ও...
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের...
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়াকে ‘অস্বচ্ছ’ ঘোষণা করে আগামী ৬০ দিনের মধ্যে মেধার ভিত্তিতে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, প্রচলিত আইন ও বিধিমালার ব্যত্যয়...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর