দেশে পৌঁছালো অক্সিজেনের তৃতীয় চালান

আপডেট : ৩১ জুলাই ২০২১, ১১:৩৮ এএম

করোনা মহামারিতে দেশে অক্সিজেন সংকট মোকাবেলায় তৃতীয় চালানে ভারত থেকে এলো আরও ২০০ টন তরল অক্সিজেন। দেশীয় অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ এনিয়ে তিন ধাপে রেলপথে ভারত থেকে মোট ছয়শ' মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করল।

শুক্রবার (৩০ জুলাই) রাত ১টা ২০মিনিটে ইন্দ্রো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেন ১০টি অক্সিজেনবাহী কন্টেইনার নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল ষ্টেশনে এসে পৌঁছায়। 

শনিবার (৩১ জুলাই) সকাল ৭টা থেকে ট্রেনের কন্টেইনার থেকে অক্সিজেন লরির কন্টেইনারে স্থানান্তরিত কার্যক্রম শুরু হয়। 

লিনডে বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, ট্রেনের কন্টেইনার থেকে অক্সিজেনবাহী লরিতে অক্সিজেন খালাস শুরু হয়েছে। ট্রেন থেকে লরিতে করে তরল অক্সিজেন খালাস করে সড়ক পথে লিনডের নারায়ণগঞ্জের রূপগঞ্জ কারখানায় নিয়ে যাওয়া হবে। এরপর প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।

আরও পড়ুন: রাজশাহীতে করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন মাস্টার ইসমাইল হোসেন  জানান, তৃতীয়বারের মতো অক্সিজেনবাহী ট্রেন ইন্দ্রো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেন রাত ১টা ২০ মিনিটে এসে পৌঁছায়। বিকেলে খালাস শেষে ট্রেনটি আবার ভারতে ফেরত যাবে।

এর আগে ২৫ জুলাই ও ২৮ জুলাই একই ট্রেনে ২০০ মেট্রিক টন করে অক্সিজেন নিয়ে দেশে আসে অক্সিজেন এক্সপ্রেস। এনিয়ে ভারত থেকে তিনটি চালানে মোট ৬০০ মেট্রিক টন অক্সিজেন দেশে আসলো।


একাত্তর/আরবিএস  

হাম প্রতিরোধে বর্তমান সরকার পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য কিছু জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ...
যমুনা সেতুর পূর্ব পাড়ে ‘বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা’ ও পশ্চিম পাড়ে ‘বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা’র নাম থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে নতুন করে নামকরণ করা হয়েছে। থানা দুটির নাম দেওয়া হয়েছে ‘যমুনা সেতু...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর