উন্নয়ন ধ্বংসকারীদের রুখে দিন, দেশবাসীকে প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৩:৩৭ পিএম

নাশকতা ও তাণ্ডব চালিয়ে মানুষের কল্যাণে নির্মাণ করা উন্নয়ন স্থাপনা যারা ধ্বংস করছে তাদেরকে রুখে দিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আর আন্দোলনকারীদের দাবি ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে জানিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, এখনও কীসের আন্দোলন। 

ব্যাপক নাশকতার মধ্যে হামলা, ভাঙচুর ও লুটপাটের শিকার মেট্রোরেলের মিরপুর-১০ এলাকা বৃহস্পতিবার পরিদর্শনে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, দেশবাসীর কষ্ট লাঘবে সরকার যে উন্নয়ন করছে, সেগুলো ধ্বংসকারীদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এ তাণ্ডব যারা করেছে, তাদের বিচার দেশবাসীকে করতে হবে।

কোটা আন্দোলন ঘিরে সারাদেশে চালানো হয় ব্যাপক তাণ্ডব। হামলা, লুটপাট চলে রাষ্ট্রীয় ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে। এতে রক্ষা পায়নি রাজধানীর জনপ্রিয় ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা মেট্রোরেলও। দই দফায় নাশকতার শিকার হয়েছে মেট্রোরেল। 

এদিন ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ নম্বর স্টেশন দেখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে, সেটা সুনিশ্চিত করা হবে। দেশটা যাতে আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই চেষ্টাই করবো। 

‘এ দেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, সেটা ব্যর্থ হতে পারে না। যে স্থাপনাগুলো মানুষের জীবনকে সহজ করে, সেগুলো ধ্বংস করা কোন ধরনের মানসিকতা,’ আক্ষেপ করে বলেন সরকারপ্রধান। 

বলেন, ঢাকা শহর যানজটে নাকাল, মেট্রো সেখানে স্বস্তি দিয়েছে। আধুনিক প্রযুক্তির এই পরিবহন এভাবে ধ্বংস করেছে তা মানতে পারছি না।

কোটা আন্দোলন চলার সময় গত ১৮ জুলাই মেট্রোর লাইনের নিচে মিরপুর-১০ নম্বর গোল চত্বরের পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। 

পরেরদিন সন্ধ্যায় মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক নাশকতা চালানো হয়। হামলা, ভাঙচুর, লুটপাট চলে অবাধে। 

ভেঙে গুড়িয়ে দেয়া হয় টিকেট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিন, টিকেট কাউন্টার, এক্সেলেটরসহ নানা স্থাপনা। শুধু ভাঙচুরই নয়, লুট করে নিয়ে যাওয়া নানা যন্ত্রাংশ। 

হামলা চালানো হয়েছে মিরপুরের পল্লবী ও ১১ নম্বর স্টেশনের কিছু অংশে। আর বেশি 

ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন মেরামতে এক বছর সময় লেগে যাবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গেল ১৬ বছরে দেশের অভাবনীয় উন্নয়ন করা হয়েছে। যার সুফল সাধারণ মানুষ পাচ্ছে। এগুলোর ওপর এত ক্ষোভ কেন? 

‘রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে সাধারণ মানুষেরই কষ্ট হবে। সেটা কি সাধারণ মানুষ ভেবেছে? যারা এই কষ্ট তৈরি করল, তাদেরকে জনগণেরই প্রতিহত করতে হবে,’ বলেন তিনি। 

আরবি
রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ এক লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী...
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম অকেজো হওয়ার পেছনে নাশকতার সন্দেহ প্রকাশ করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
ট্রেন ও মেট্রোরেলে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬৫ বছরের বেশি বয়স্ক মানুষদের ভাড়ায় ২৫ শতাংশ টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারের।
রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর