সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১০:০২ এএম

ঢাকাসহ চার জেলায় আজ শুক্রবার ও আগামীকাল শনিবার কারফিউ চলমান থাকবে। তবে আজ ও আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ।

বৃহস্পতিবার দিনগত রাত ১২টায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‌শুক্র ও শনিবার (২৬ ও ২৭ জুলাই) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশজুড়ে পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক রয়েছে। আগামী রোববার কারফিউ বহাল থাকবে কি-না তা পরবর্তীতে জানানো হবে।

তিনি বলেন, আন্দোলন ঘিরে অমানবিক সহিংসতা চালানো হয়েছে। আমাদের পুলিশ সদস্যকে পিটিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। গাজীপুরের জাহাঙ্গীরের পিএসকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। এসব কোনো মানুষের কাজ হতে পারে না। যারা এসব করেছে তাদের গ্রেফতারে অভিযান চলবে, সবাইকে আইনের আওতায় আনা হবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে তাণ্ডব শুরু হলে শুক্রবার দিনগত রাত ১২টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে।

এআর
অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্টে যেই কারফিউ জারি করা হয়, তা কোনো আইনসঙ্গত কারফিউ ছিলো না, এটা ছিলো গণহত্যা সংগঠিত করার জন্য। 
গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সেখানে বলবৎ কারফিউ ধীরে ধীরে তুলে নেয়া হবে।
কোনোরকম শিথিলতা ছাড়াই আবারো ঢাকাসহ সারাদেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কারফিউ চলবে।
সারাদেশে কোটা আন্দোলন সহিংস রূপ ধারণ করায় আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর