যে পরিমাণ ইন্টারনেট বোনাস পাবে সবাই

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১২:২২ পিএম

বিকেলে মোবাইল ইন্টারনেট চালু হওয়ার পর ইন্টারনেট গ্রাহকরা তিনদিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সকল অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।

রোববার সকালে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ-অ্যামটবের সঙ্গে এক বৈঠকের পর টেলিকম ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।

তিনি বলেন, বিকেল তিনটা থেকে মোবাইল নেটওয়ার্কের ফোরজি কানেক্টিভিটি পুনঃস্থাপন করা হবে, এর পরপরই বোনাস পাবেন গ্রাহকরা। তাদের ইন্টারনেটের মেয়াদ থাকবে তিনদিন।

দেশের চার মোবাইল অপারেটরের পাশাপাশি এমএফএস কোম্পানি বিকাশ, নগদ, রকেট ও উপায় এবং বিটিআরসি ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন ব্রিফিংয়ে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়।

ফলে গত ১০ দিনের বেশি সময় ধরে সারাদেশেই ৫টি অপারেটর কোম্পানির গ্রাহকরা মোবাইল ডাটা ব্যবহার করে কোনো কাজ করতে পারছেন না।

একাত্তর/আরএ
দেশের সব বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও হাইস্পিড গাড়িগুলোতে বিনামূল্যে ইন্টারনেট বা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ। 
বাংলাদেশ স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, স্টারলিংয়ের মাধ্যমে জাতীয় সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে না।
গেলো এপ্রিল মাসে বাংলাদেশকে জড়িয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর