অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্ধারণ করবে 'পরিস্থিতি': স্থানীয় সরকার উপদেষ্টা

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৩:৪৩ পিএম

পরিস্থিতির ওপর অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নির্ভর করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

রোববার সচিবালয়ে প্রথম দিন অফিস করতে এসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।

তিনি বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এক হাজারের বেশি মামলা রয়েছে হাইকোর্টে। মনে হয় সপ্তাহ খানেক আগেও একটা মামলা হয়েছে। প্রাকটিক্যালি যে কাজকর্মগুলা হচ্ছে কী কারণে এই মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করতে হচ্ছে। যে ভুলগুলো হচ্ছে, যাতে মানুষ হয়রানি হয়ে কোর্টে আসতে হয়, সেটা যতটা মিনিমাইজ করা যায়।

নিজের মন্ত্রণালয়ে কী কী চ্যালেঞ্জ দেখছেন- জানতে চাইলে বলেন, কাজের ধরন কী সেটা বুঝতে হবে। এখনই বলা যাবে না, কোন কাজটা অগ্রাধিকার পাবে, কোনটা পাবে না। আগে বুঝি তারপর অগ্রাধিকার দেবো। পুরো সরকারটাই একটা চ্যালেঞ্জ। দেশের চলমান অবস্থাই চ্যালেঞ্জের।

তিনি বলেন, একটা বিশেষ পরিস্থিতিতে সরকার গঠন হয়েছে। এটা তো রুটিন ক্যাটাগরির সরকার না। যে পাঁচ বছর মেয়াদ শেষ হলো, আবার স্বাভাবিকভাবে নতুন সরকার এলো। এটা তো একটা বিশেষ পরিস্থিতিতে গঠিত হলো।

এআর
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর