নতুন কারা মহাপরিদর্শক মোতাহের হোসেন

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৬:০৫ পিএম

নতুন কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হককে সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয়েছে। 

রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মীর মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদ-বদলের তথ্য জানানো হয়েছে।

গত ৮ আগস্ট জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সেনাবাহিনী প্রধান নিন্মলিখিত অফিসারগণকে পার্শ্বে বর্ণিত নিযুক্তিতে বদলির আদেশ দিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করে কারা মহাপরিদর্শক হিসেবে পুনরায় প্রেষণে যোগদান করবেন। আর বর্তমান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হককে সেনাসদরের এমএন্ডকিউ পরিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বিকেএসপি’র ২১তম মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

 

 

একাত্তর/জো
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরিয়ে দিয়েছে সরকার। তাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।  
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মিজ কাজী জেসিন।
একটি সংশোধন ও পুনর্বাসনের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর