নিজের কার্টুন নিয়ে যা বললেন তারেক রহমান

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১২:৫২ পিএম

বাংলাদেশে সরকার পরিবর্তনের পর কার্টুন আঁকার 'স্বাধীনতা' ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য নিজের আনন্দের কথা জানিয়েছেন তিনি। 

গত চার আগস্ট কার্টুনিস্ট মেহেদি হকের আঁকা তারেক রহমানের একটি ব্যঙ্গচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেহেদির সেই কার্টুনের পোস্ট শেয়ার করেছেন তারেক রহমান। 

পোস্টে তিনি লিখেছেন, আমি গভীরভাবে আনন্দিত যে, বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার করা হয়েছে। ২০০৬ সালের আগে বাংলাদেশি কার্টুনিস্টরা, বিশেষ করে শিশির ভট্টাচার্য, প্রায়ই আমার মা ও আমাকে নিয়ে কার্টুন তৈরি করতেন।

তবে গত দেড় দশকে সেই চিত্র বদলে যায় এবং বহু কার্টুনিস্টকে নিপীড়ন, অত্যাচারের মুখোমুখি হতে হয় বলে লিখেছেন তারেক রহমান। 

'যাই হোক, গত ১৫ বছরে আমরা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি; তার কাজের জন্য অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ সহ্য করতে হয়েছে। আরও অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন।'

তারেক রহমান আরও লিখেছেন, 'শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন তৈরি করা বন্ধ করে দেন। আমি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত এবং শিশির ভট্টাচার্যের কাজও উপভোগ করতাম।

'আমি আন্তরিকভাবে আশা করি, তিনি (শিশির ভট্টাচার্য) শিগগিরই আবারও নিয়মিত রাজনৈতিক কার্টুন তৈরি শুরু করবেন,' যোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 

আরবি
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের এই সরকারি সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা....
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক বহুল আলোচিত শীর্ষ সম্মেলন ‘কপ-৩১’-এ যোগ দিতে মঙ্গলবার তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের মোবাইল ফোন ও তথ্যপ্রযুক্তি খাতের বৈশ্বিক প্রতিষ্ঠান ‘ট্রানশন হোল্ডিংস’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি...
সরকার সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১ -এর প্লেনারি সেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখার পাশাপাশি বেশ কয়েকটি...
দেশে ডেঙ্গুর সংক্রমণ আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের...
জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার, স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী...
পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর আলোচনার সাথে, ১১ দফা দাবি বাস্তবায়নে সোচ্চার শিল্প মালিকরা। তাদের মতে, শ্রম দক্ষতা বাড়ানো, জ্বালানি সঙ্কটের সমাধান, সুদহার কমানোসহ চলমান সঙ্কটের সমাধান না হলে, টেকসই...
জ্বালানি তেল পরিমাপে কারচুপির প্রমাণ মেলায় রাজধানীর কাফরুল এলাকার ‘মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশন’কে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর