সাত দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমা দেয়ার নির্দেশ

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১২:১২ পিএম

আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহার করা অস্ত্র যাদের হাতে রয়েছে, তাদেরকে আগামী সাত দিনের মধ্যে ওইসব অস্ত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

সোমবার ঢাকার সিএমএইচে আহত আনসার সদস্যদের খোঁজখবর নেয়ার পরে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি ভিডিওতে দেখলাম, একটা সিভিলিয়ান ছেলে সেভেন পয়েন্ট সিক্স টু হাতে নিয়ে চলে গেছে। তার মানে এই রাইফেল আর ফেরত আসে নাই। এটা হতে পারে একটা দেশে! কেমন কথা! সেভেন পয়েন্ট সিক্স টু নিষিদ্ধ রাইফেল।

তিনি বলেন, নিষিদ্ধ আগ্নেআস্ত্র সিভিলিয়ানের হাতে দেওয়ার কথা না। সেটার অথরাইজড পুলিশকে করা হয়েছিল, র‍্যাবকে করা হয়েছিল। সেই অস্ত্র কীভাবে তাদের হাতে গেল?

'আমি এই ধরনের স্বৈরাচার ব্যবস্থা দেখি নাই। আপনারা আর্মির লোকজন আসে, তাদের স্বৈরাচার বলেন। তারা তো রাইফেল কোনো সিভিলিয়ানের হাতে তুলে দেয় নাই। এখন এই রাইফেলগুলো মিসিং,' যোগ করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিভিল ড্রেসে কারা আনসার এলাকায় গিয়ে তাদের ওপর ফায়ার করল? এটা খুবই মারাত্মক ও উদ্বেগজনক। বড় পরিসরে তদন্ত করা দরকার।

অস্ত্র লুটে নেওয়াদের সাবধান করে তিনি বলেন, যেসব সিভিলিয়ানের (সাধারণ) হাতে নিষিদ্ধ অস্ত্র গেছে, তারা আগামী সাত দিনের মধ্যে থানায় জমা দেবেন। নিজেরা না দিলে, কারও মাধ্যমে দেন। না হলে আমরা হান্টিং শুরু করবো।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের চলমান বিশেষ অভিযানে ১ মে থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই পটভূমিতে জনমনে ফিরেছে শান্তি ও স্বস্তি। তবে...
সারাদেশে বৃহস্পতিবার এক নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সাথে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিকভাবে স্পর্শকাতর এই দেশটির নির্বাচনী পরিবেশ...
নির্বাচনের আগে নিরাপত্তা বাহিনী ধাপে ধাপে মোতায়েনের ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘সামনের দিনগুলো আরও ভালো...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর