পদ ছাড়লেন লাকী

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৩:৫৭ পিএম

এক যুগ ধরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদে থাকা লিয়াকত আলী লাকী পদত্যাগ করেছেন। সোমবার লাকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

হোয়াটসঅ্যাপে তিনি পদত্যাগ পত্র দিয়েছেন বলে জানিয়েছে সংস্কৃতি সচিব খলিল আহমেদ।

তিনি গণমাধ্যমকে বলেন, পদত্যাগপত্রে লাকী ‘ব্যক্তিগত কারণ ও উদ্ভুত পরিস্থিত’র কথা উল্লেখ করেছেন।

২০১১ সালের এপ্রিলে লিয়াকত আলী লাকী শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পান। ২০২৩ সালের ২৯ মার্চ সপ্তমবারের মত তার মেয়াদ বাড়ানো হয়। এর আগে এত  দীর্ঘ সময় কোনো ব্যক্তি এই দায়িত্বে ছিলে না। 

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লাকীর শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে এতদিন থাকা নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভ রয়েছে।

গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদকে অব্যাহতি দেওয়ার ঘটনায়ও সমালোচনার মুখে পড়েন তিনি। তার প্রতিক্রিয়ায় ফেডারেশন ছাড়ে ঢাকা থিয়েটার।

লাকীর অপসারণ চেয়ে সংস্কৃতিকর্মীদের একটি অংশ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলো। দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়েছে তাকে।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পরদিন মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে মহাপরিচালকের দপ্তরসহ অন্তত ১৫ জন কর্মকর্তার কক্ষে তালা দেন কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষুব্ধ একটি অংশ।

সোমবার শিল্পকলার সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেন থিয়েটারকর্মীরা। বিক্ষোভ ও দাবির মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর লাকী আর অফিস করেননি।

কেএসএইচ
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
রাজনীতির পিচ্ছিল পথে কত দ্রুত যে ক্ষমতার চূড়া থেকে পতন ঘটে, তার জলন্ত উদাহরণ হয়ে রইলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সদ্য সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির টিকিটে...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর বাংলাদেশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।  এ নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর