আগামী সপ্তাহেই আসছে জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং দল

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৮:২৭ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের হত্যার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আগামী সপ্তাহেই জাতিসংঘের প্রতিনিধি দল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

বৃহস্পতিবার অন্তবর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বলেন, তারা তদন্তের পর দায়বদ্ধতা নিশ্চিতে একটি পথনির্দেশিকা দেবেন। 

আবাসিক সমন্বয়কারী বলেন, ‘তারা বাংলাদেশে আসার জন্য টিকেট করে ফেলেছেন এবং আগামী সপ্তাহে আসবেন। এই প্রতিনিধি দল প্রাথমিকভাবে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটি করবে।

'তাদের কাজের পরিধি, টার্মস অব রেফারেন্স, কত সময় কাজ করবে; সেটি নিয়ে এখনও কাজ চলছে। কিন্তু আমরা কাজ করতে প্রস্তুত,' বলেন তিনি। 

তদন্ত দলটি জেনেভা থেকে আসছে এবং বাংলাদেশে যারা রয়েছেন, তারাও তাদের সঙ্গে করবেন বলে জানান আবাসিক প্রতিনিধি। বলেন, যখন সরকারের সঙ্গে কাজের কাঠামোর বিষয়টি চূড়ান্ত হবে, তখন বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসে কাজে নেতৃত্ব দেবেন। 

গোয়েন লুইস বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভ্যন্তরীণ যে তদন্ত প্রক্রিয়া (বিচার বিভাগীয় তদন্ত কমিটি) ছিল, সেটিতে জাতিসংঘের তদন্ত দলের অন্তর্ভুক্তি চেয়েছিলেন। কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে ভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। 

'এখন যে তদন্ত দল আসবে, সেটির নেতৃত্ব দেবে জাতিসংঘ এবং নিরপেক্ষ হবে। এর বিশ্বাসযোগ্যতা থাকবে এবং এটি দায়বদ্ধতার একটি পথনির্দেশিকা দেবে,’যোগ করেন গোয়েন লুইস। 

তবে কারিগরি দলের টার্মস অব রেফারেন্সের এখনও প্রস্তুত হয়নি বলে জানান তিনি। বলেন, এটি নিয়ে কাজ চলছে। 

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের হত্যার তদন্ত জাতিসংঘের নেতৃত্বে শিগগিরই শুরু হবে বলে জানান সংস্থাটির মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক। এ লক্ষ্যে একটি দল দ্রুতই বাংলাদেশে আসবেন বলেও জানান তিনি।

আর এ বিষয়টি নিয়ে বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন ভলকার তুর্ক।

আরবি
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের (ইউএন) প্রতি আহ্বান জানিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর