এক মাস পর খুললো শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১০:১০ এএম

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সংঘর্ষ-সহিংসতার ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বন্ধ রাখা সব শিক্ষাপ্রতিষ্ঠান অবশেষে এক মাস পর খুলে দেয়া হয়েছে।

রোববার সকাল থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানগুলো।

শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে স্কুলে স্কুলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সংঘর্ষ ও প্রাণহানি ঘটনা ঘটলে গেলো ১৬ জুলাই বন্ধ ঘোষণা করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ পলিটেকনিক ইনস্টিটিউট। একই দিন বন্ধ ঘোষণা করা হয় দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়।  

৫ আগস্ট সরকার পতনের পর দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা অফিস আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে রোববার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

আদেশটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতর এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে।

এর আগে গত বুধবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া হয়। 

আরবিএস
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট বসানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
জ্বালানি পরিস্থিতি বিবেচনায় স্কুল পর্যায়ে তিনদিন অনলাইনে এবং তিনদিন অফলাইন বা সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
পাঁচ শতাংশ বাড়িভাড়া (২০০০ টাকা বৃদ্ধিতে) বৃদ্ধির প্রজ্ঞাপনকে প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের পাঁচ শতাংশ এবং সর্বনিম্ন দুই হাজার টাকা হারে বাড়িভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর