বঙ্গবন্ধু পরিবারে রাষ্ট্রের খরচের হিসাব চাইলো আদালত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা যেসব সুযোগ-সুবিধা ও সম্পদ ভোগ করেন এবং এ বাবদ রাষ্ট্রের কত টাকা খরচ হয়, তার হিসাব আগামী ৩০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

একইসঙ্গে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা ইতোমধ্যে যে সুযোগ-সুবিধা ভোগ করছেন, তা আদায়ে সংশ্লিষ্টদের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ২৫ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (আরএসএস) সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করা হয়।

আবেদনে মনিরুজ্জামান জাতির পিতার পরিবারের সদস্যদের সুরক্ষা আইন-২০০৯ এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন-২০২১ এর বৈধতা চ্যালেঞ্জ করে বলেন, আইন দুটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কারণ এই আইন দুটি কেবল জাতির পিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাদের পরিবারের সদস্যদের সুরক্ষা ও নিরাপত্তার সুবিধা নিশ্চিত করেছে।

মনিরুজ্জামান আরও বলেন, জাতির পিতার পরিবারের সদস্যরাও অন্যদের মতো সাধারণ নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদের জন্য এ ধরনের সুযোগ-সুবিধা প্রদান বৈষম্যমূলক ও অসাংবিধানিক।

আবেদনে মনিরুজ্জামান জাতির পিতার পরিবারের সদস্যরা ইতোমধ্যে যেসব সুযোগ-সুবিধা ভোগ করে এসেছেন পুনরুদ্ধারে সরকারের প্রতি আদেশ জারি এবং জাতির পিতার পরিবারের সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টের কাছে আবেদন করেন।

আবেদনে তিনি জাতির পিতার পরিবারের সদস্যরা যেসব সুযোগ-সুবিধা ও সম্পত্তি ভোগ করেন, সে বিষয়ে রাষ্ট্রের ব্যয়ের হিসাব তৈরি করে তা আদালতে দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেওয়ার আর্জি জানান।

আরবিএস
রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে সরকারের কঠোর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
দেশের সাধারণ মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা নিশ্চিত করা, খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং গরুর মাংসের খুচরা বাজারমূল্য প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে জীবিত গরু ও প্যাকেটজাত হালাল মাংস আমদানির...
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না—সরকারের এই নীতিমালার ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ২০২৬ সালের নতুন নীতিমালা অনুযায়ী একই...
বিয়ের সময় বকেয়া রাখা দেনমোহর পরবর্তীতে স্ত্রী দাবি করা মাত্রই তা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে স্বামীকে নির্দেশ দিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। ফলে দেনমোহর আদায়ের জন্য স্ত্রীকে আর বিয়েবিচ্ছেদ কিংবা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর