প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেছেন প্রধান উপদেষ্টা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার থেকে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেছেন।

এখন থেকে এটি প্রধান উপদেষ্টার কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানিয়েছেন। 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং তখন থেকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অফিস করছিলেন।

শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের দিন গণভবনসহ সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে স্থাপনাগুলো কাজের অনুপযোগী হয়ে পড়ে।

টানা ১৫ দিনব্যাপী সংস্কার কাজ করে প্রস্তুত করা হয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়।

ইতোমধ্যে কার্যালয়ের বাইরে-ভেতরে নামফলক পরিবর্তন করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধান উপদেষ্টার সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের বসার কক্ষও ঠিকঠাক করা হয়েছে।

আরবি
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রীর প্রেস উইং ও তার উপদেষ্টা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক নিউ ইয়র্ক সফরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান দৃঢ় হয়েছে এবং প্রতিটি...
দায়িত্ব গ্রহণের গত দুই মাসে জনগণের আস্থা ও বিশ্বাস ফিরে আসাই বর্তমান সরকারের বেড়া অর্জন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, দেশের মানুষ রাষ্ট্র...
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন একাত্তর টেলিভিশনের ডেপুটি হেড অফ নিউজ মোস্তফা জুলফিকার হাসান। সাংবাদিক মহলে তিনি হাসান শিপুল নামে পরিচিত।
প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের সচিবকে বদলি করা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর