দুদক কার্যালয়ে এফবিআই

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ পিএম

কাজ চালাতে দুর্নীতি দমন কমিশনের কী ধরনের সহযোগিতা প্রয়োজন তা জানতে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন।

সোমবার এফবিআইয়ের একটি প্রতিনিধি দল ঢাকায় দুদক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে। এফবিআইয়ের অ্যাসিট্যান্ট লিগ্যাল অ্যাটাশে রবার্ট ক্যামেরন ও পুলিশ লিয়াজোঁ স্পেশালিস্ট মুহাম্মদ আমিনুল ইসলাম দুদকে যান।

দুদকের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের মানি লন্ডারিং বিভাগের মহাপরিচালক মোকাম্মেল হক, পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী ও আব্দুল্লাহ-আল-জাহিদ।

দুদক সচিব খোরশেদা ইয়াসমীন বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বলেন, বলা যায়, এটি এক ধরনের সৌজন্য সাক্ষাত। এই সাক্ষাতে দুদকের মানলিন্ডারিং শাখার ডিজির সভাপতিত্বে একটি সভা হয়। সেখানে দুর্নীতি দমন কমিশন কীভাবে কাজ করে, তদন্ত প্রক্রিয়া, তথ্যানুসন্ধান, গোয়েন্দা কার্যক্রম এসব বিষয় জানতে চেয়েছে। দুদকের বিভিন্ন উইংয়ের মাধ্যমে যেসব কার্যক্রম পরিচালিত হয়, সেসব তথ্য তারা আমাদের কাছে জানতে চেয়েছেন।

সচিব বলেন, এসব তথ্য সংশ্লিষ্ট উইং থেকে তাদের জানানো হয়েছে। কোন কোন ক্ষেত্রে আমরা সহযোগিতার প্রয়োজন বোধ করি তাদের কাছে, সেসব ক্ষেত্র এক্সপ্লোর করার কথা বলেছে। ভবিষ্যতে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে তাদের কাছ থেকে পাওয়া যাবে, তাও জানিয়েছেন।

দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে এফবিআইয়ের সহযোগিতা কমিশন নেবে কি না- জানতে চাইলে দুদক সচিব বলেন, অর্থ পাচার বিষয়টি দুদকের নতুন ইস্যু নয়, সবসময়ই অর্থ পাচার বিষয়ে দুদক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমান পরিস্থতিতে এ ধরনের কার্যক্রমে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, নিশ্চয় দুর্নীতি দমন কমিশন সেই সহায়তা নেবে।

পাচার হওয়া টাকা ফেরত আনতে দুদক উদ্যোগ নিচ্ছে কি না, জানতে চাইলে খোরশেদা ইয়াসমীন বলেন, দুদকের একটা উইং আছে পাচার হওয়া টাকা কীভাবে উদ্ধার করা যায়, সেব্যাপারে কার্যক্রম চলছে। প্রয়োজন হলে সেই কার্যক্রম আরো জোরদার করা হবে।

অর্থ পাচার বন্ধের উদ্যোগের বিষয়ে দুদক সচিব বলেন, এ বিষয়ে দুদকের পাশাপাশি সংশ্লিষ্ট আরো প্রতিষ্ঠান রয়েছে। তারাও কাজ করছে। দেশের অর্থ যাতে পাচার না হয়, তার জন্য বিভিন্ন মেকানিজম তৈরি করা হচ্ছে। সেগুলি যদি সফলভাবে কার্যকর হয়, তাহলে পাচার প্রতিরোধ করা সম্ভব হবে।

পাচার করা টাকা ফিরিয়ে আনা বা পাচার ঠেকানোর কাজে দুদক ব্যর্থ হয়েছে কি না– এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি অবশ্যই বলব কখনোই ফেল করে নাই। এত বড় প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে, কেন ফেল করবে। পাচার হওয়া অর্থ উদ্ধারের জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চলছে। এটি একটি চলমান প্রক্রিয়া। আমাদের অনেকগুলো মন্ত্রণালয় বা সংস্থার মাধ্যমে কাজ পরিচালনা করতে হয়। সেজন্য কিছু ক্ষেত্রে সময়ক্ষেপণ হয়ে যায়। পাচার করা টাকার ফেরত দেবার বিষয়ে ওইসব দেশের কী আইন বা বিধানাবলী রয়েছে, সেসব জেনে মেনে সে অনুযায়ী কাজ করার চেষ্টা করা হয়। এসব কার্যক্রম দুদক চালাচ্ছে। হয়ত এখন আরো তৎপর হবে, নতুন মেকানিজম ডেভেলপ করা হবে বা এর থেকে অন্য কোনো সিস্টেমে করা যায় কিনা, এগুলো নিয়ে চিন্তাভাবনা চলছে। আশা করি ইতিবাচক ফলাফল পাবো।

কেএসএইচ
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম এবং তাঁর পরিবার ও স্বজনদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ বা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব...
টাকা আত্মসাতের অভিযোগে প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের ঋণ অনিয়ম ও আত্মসাতের অভিযোগে সালমান ফজলুর রহমান ও আহমেদ সায়ান ফজলুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎপরতায় বিদেশে পাচার করা অবৈধ সম্পদ জব্দের প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি এসেছে। যুক্তরাজ্যের আইল অব ম্যানে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের একটি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর