নিউইয়র্কে ইউনূস-মোদী বৈঠক হচ্ছে না: ভারতীয় গণমাধ্যম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২ পিএম

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না বলে খবর বেরিয়েছে সে দেশের সংবাদমাধ্যমে। 

বৃহস্পতিবার ভারতের শীর্ষস্থানীয় মিডিয়া হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বিষয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বরাতে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, এই মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল।

'শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপড়েন দেখা দিয়েছে, তা দূর করতে সাহায্য করবে এই আশায় ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহী। কিন্তু যুক্তরাষ্ট্রে মোদীর তিন দিনের সফর ব্যস্ত সময়সূচিতে পরিপূর্ণ থাকবে,' উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

সেখানে আরও বলা হয়েছে, এ ধরনের বৈঠক ভারতের এজেন্ডাতেও নেই। যুক্তরাষ্ট্রে তিন দিনের সফরে নরেন্দ্র মোদীর কোনো ফাঁকা সময় নেই। তিনি ২১ সেপ্টেম্বর ডেলাওয়ার উইলমিংটনে কোয়াড নেতাদের শীর্ষ বৈঠকে যোগ দেবেন। ২৩ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

হিন্দুস্তান টাইমস আরও লিখেছে, প্রধানমন্ত্রী মোদী নিউইয়র্কে সাধারণ পরিষদের সাইডলাইনে কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বৈঠক তার সময়সূচিতে নেই।

জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২২ থেকে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরবি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
দাসত্ব ও সব ধরনের নিপীড়ন নির্মূলের জন্য শক্তিশালী বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বুধবার (২৫ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক দাসত্ব ও ট্রান্স-আটলান্টিক...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর