উপদেষ্টার নাম ভাঙিয়ে চাঁদা, হুঁশিয়ারি আসিফ নজরুলের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১ পিএম

উপদেষ্টাদের সঙ্গে তোলা ছবি দেখিয়ে বা নাম ভাঙিয়ে অবৈধ সুবিধা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে জানিয়ে আইন এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এমনটা কেউ করলে তাদের পুলিশে ধরিয়ে দিতে বলেছেন।

শনিবার বেলা ১১টার দিকে নিজের ফেসবুক পেজে লাইভে এসে এ কথা জানান তিনি।

আসিফ নজরুল বলেন, আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ আমার সঙ্গে ছবি তোলার অনুরোধ করেছে ও অনেকেই ছবি তুলেছে। এখন আমাকে অনেকেই জানিয়েছেন এ ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন। কেউ কেউ বিভিন্ন কথা বলে চাঁদা আদায়ের চেষ্টা করছেন। আমি এগুলো শুনেছি, সত্য-মিথ্যা কি না আমি জানি না। আমি এগুলোর তীব্র প্রতিবাদ জানিয়েছি।

আইন উপদেষ্টা বলেন, কোনো অবস্থাতে আমার কথা বলে কেউ যদি চাঁদা আদায় বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে আপনারা তাদের পুলিশে ধরিয়ে দেবেন, মামলা করবেন। মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দেবেন। আমি অবশ্যই চেষ্টা করবো এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি বা আমার সরকারের কেউ কোনো রকমের অবৈধ কাজকে প্রশ্রয় দেবে না।

এ সমস্ত কাজ যারা করার চেষ্টা করছেন বা করেছেন তাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে আসিফ নজরুল বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো রকম অন্যায় করবেন না। আমাদের কারোর নাম ব্যবহার করবেন না। আমাদের নামে কোনো রকম চাঁদাবাজি, অবৈধ সুবিধা আদায়, কাউকে কোনো রকমের হুমকি দেওয়া থেকে বিরত থাকবেন। এ ধরনের কিছু জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

কেএসএইচ
আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ এবং পবিত্র রমজান মাস শুরুর আগেই নতুন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
আইনি জটিলতায় নতুন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন না আগের সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। সংবিধান অনুযায়ী এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত প্রধান বিচারপতি কিংবা প্রধান নির্বাচন কমিশনার। তবে...
ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা ওয়ার্ক ভিসা আগামী দুই মাসের মধ্যে পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে ওমান সরকার।
বিচার বিভাগে ডিজিটাল রূপান্তরের ফলে বিচারপ্রার্থী মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বুধবার ইরানি সেনাবাহিনীর পক্ষ থেকে...
নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বের করা বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অতর্কিত হামলায় স্থানীয় জাসাস ও কৃষকদলের...
বিশ্বরাজনীতির ইতিহাসে রচিত হলো বিরল এক মুহূর্ত! বুধবার চীনের শেনজেন বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী ‘এয়ার ফোর্স ওয়ান’ অবতরণ করলে প্রচলিত কূটনৈতিক প্রোটোকল ভেঙে স্বয়ং দেশটির প্রেসিডেন্ট...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলী বিশ্বরোড এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে জ্বলন্ত টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে চালকের দক্ষতায় অল্পের জন্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর