সূচনা হলো দেবীপক্ষের

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৬:৫১ পিএম

শুভ মহালয়া। সুচনা হলো দেবীপক্ষের। পূণ্য তিথিতে মর্ত্যে ধ্বনিত হলো দেবী দুর্গার আগমনী। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরুর প্রাক্কালে এদিন চণ্ডীপাঠের মাধ্যমে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হয় দেবী দুর্গাকে। মহালয়া দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ এদিন থেকেই দেবীপক্ষের শুরু। মূলত দুর্গাপূজার ক্ষণ গণনাও শুরু এদিন থেকে। 

মহালয়ার সাত দিন পর আগামী ৯ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটবে। সনাতন বিশ্বাস ও পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার দোলা বা পালকিতে চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যলোক বা পৃথিবীতে আসবেন। যার ফল হচ্ছে মড়ক। প্রাকৃতিক দুর্যোগ, রোগ ও মহামারির প্রাদুর্ভাব বেড়ে যাবে। দেবী স্বর্গলোকে বিদায় নেবেন গজ বা হাতিতে চড়ে। যার ফল হিসেবে বসুন্ধরা শস্যপূর্ণা হয়ে উঠবে।  

মহালয়া উপলক্ষে বুধবার মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ভোর ৬টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় পূজামণ্ডপে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। এর আগে গত বছরের দেবী প্রতিমা বিসর্জন দেওয়া হবে মন্দিরের নিজস্ব জলাশয়ে। এর পর সকাল সাড়ে ৭টায় পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে তিল-তর্পণ এবং সকাল সাড়ে ৮টায় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজার আয়োজন করা হয়। মহালয়া অনুষ্ঠানে পরিবেশিত হয় চণ্ডীপাঠ ও সংগীত। 

এদিন ভোরে রাজধানীর বনানী মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজামণ্ডপে মহালয়ার বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়। এ ছাড়া রামকৃষ্ণ মিশন ও মঠ-মন্দির, মিরপুর কেন্দ্রীয় মন্দির, সিদ্ধেশ্বরী পূজামণ্ডপসহ রাজধানীর বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ, চণ্ডীপূজা, আবাহনী সংগীত, ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

পৃথক বিবৃতিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, পূজা উদযাপন পরিষদ সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল প্রমুখ দেশবাসীকে মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন। 

 

 

এআর
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। শুভ মহালয়ায় দেবীর আবাহন শেষে এখন মণ্ডপে-মণ্ডপে দেবী বরণের প্রস্তুতি চলছে।
শরতের ব্র্যান্ড অ্যাম্বেসেডর কাশফুল ইতিমধ্যেই জানান দিয়েছে উমা আসছেন। শিউলি, ছাতিম আর ঘাসের ডগায় শিশির কণাও বলছে, দুর্গতিনাশিনিকে বরণে প্রস্তুত প্রকৃতিও। সব মিলিয়ে দেবি দুর্গার আবাহনে প্রস্তুত বাঙালি।
এখন শরৎকাল। কাচের মতো স্বচ্ছ নীল আকাশ, কাশবনে শুভ্র কাশফুলের দোল, গাছের তলায় পড়ে থাকা শিউলি, ছাতিম আর ঘাসের ডগায় শিশির কণা ইতিমধ্যে জানান দিয়েছে উমা আসছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর